ক্যানভাসের আয়োজনে টয়ার মাস্টারক্লাস
শেয়ার করুন
ফলো করুন

ডিজিটাল ক্রিয়েটরদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে দেশের বিখ্যাত লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্যানভাস’। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ায় নিজের উপস্থিতি দৃশ্যমান ও প্রভাবশালী করে তোলার কৌশল জানতে চায় সবাই! সেই সুযোগই করে দিচ্ছে ফ্যাশন, বিউটি, ফুড ও লাইফস্টাইল ম্যাগাজিন ‘ক্যানভাস’। আয়োজিত হচ্ছে ‘ক্যানভাস মাস্টারক্লাস উইথ মুমতাহিনা টয়া: স্ক্রল টু স্টারডম’ শিরোনামে বিশেষ কর্মশালা।    

কন্টেন্ট তৈরির কৌশল শেখাবেন টয়া
কন্টেন্ট তৈরির কৌশল শেখাবেন টয়া

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মুমতাহিনা টয়া এই কর্মশালায় শেয়ার করবেন তাঁর বাস্তব অভিজ্ঞতা। কীভাবে সৃজনশীল কনটেন্ট তৈরি করতে হয়, কীভাবে সোশ্যাল মিডিয়ায় এক্সপোজার বাড়ানো যায় এবং কীভাবে ডিজিটাল দুনিয়ায় নিজস্ব ব্র্যান্ড তৈরি করা সম্ভব।

বিজ্ঞাপন

১৮ অক্টোবর, বেলা ৩টায় মিরপুর ১১ নম্বরে, পারসোনা একাডেমিতে অনুষ্ঠিত হবে তিন ঘণ্টার এই কর্মশালা। অংশগ্রহণকারীরা জানতে পারবেন টিকটকে কনটেন্ট তৈরির কৌশল ও জনপ্রিয়তা বৃদ্ধির প্র্যাকটিক্যাল টিপস, টয়ার স্ট্র্যাটেজি ও ইনসাইট, পাশাপাশি থাকবে প্রশ্নোত্তর সেশন ও নেটওয়ার্কিংয়ের সুযোগ।

টয়ার কর্মশালার আয়োজক ক্যানভাস
টয়ার কর্মশালার আয়োজক ক্যানভাস

এই কর্মশালার রেজিস্ট্রেশন ফি রাখা হয়েছে ১,০০০ টাকা। আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন লিংক: canvasmagazine.com.bd/registration
সামাজিক মাধ্যমে নিজের গল্পকে আরও উজ্জ্বল করে তুলতে চাইলে এই মাস্টারক্লাস হতে পারে স্ক্রল টু স্টারডমের প্রথম পদক্ষেপ!

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৩: ৪৮
বিজ্ঞাপন