
গ্রীষ্মকাল এবারে ছেড়ে যাচ্ছে না আমাদের সহসা। গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে তারকাদের লুকেও বাড়ছে উষ্ণতা। বড় বোন জাহ্নবী কাপুরের পথ ধরে বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা খুশি কাপুরের। তবে ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে তিনি আলোড়ন তুলছেন দুর্দান্ত সব লুকে।
সবুজ শিমার ফ্যাব্রিকের বিকিনির সঙ্গে চোখ জুড়ানো নীল মেশ ড্রেসে তিনি তাঁর ইনস্টাগ্রামে নিজের কিছু ছবি শেয়ার করেছেন সম্প্রতি। বডিকন প্যাটার্নের এই ড্রেসের সামনে রয়েছে ট্রেন্ডি কাট-আউট। সাঁতারের পোশাকের সঙ্গে এই বুদ্ধিদীপ্ত লেয়ারিংয়ে তাঁকে আবেদনময়ী লাগছে খুব। সমুদ্রসৈকতের আমেজের স্টাইলে হালকা রাখঢাক করা এই বোল্ড লুকের সঙ্গে দারুণ মানিয়েছে খুশির ঝিনুকের গয়না, সোনালি হুপ। খোলা চুল, চোখের পাতায় হিম হিম মিন্ট রঙা ফ্রস্টি শেড আর কন্টোর করা আকর্ষণীয় মুখাবয়ব-সামার ফ্যাশনিস্তা বুঝি একেই বলে!