এমিরেটসে বিশ্বের প্রথম পূর্ণ উচ্চতার প্রাইভেসি স্ক্রিনসহ ইলেকট্রিক প্রিমিয়াম ইকোনমি আসন
শেয়ার করুন
ফলো করুন

প্রিমিয়াম ইকোনমি অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে প্রথমবারের মতো নতুন এই আসন সংযুক্ত করেছে এমিরেটস। এর মাধ্যমে যাত্রীরা পাবেন আরও আরাম, গোপনীয়তা এবং ব্যক্তিগত পরিসরের ওপর বাড়তি নিয়ন্ত্রণ।

আছে প্রাইভেসির সুবিধা
আছে প্রাইভেসির সুবিধা

আসনের নিয়ন্ত্রণ ব্যবস্থার সাহায্যে প্রাইভেসি স্ক্রিন ওপরে তোলা, নিচে নামানো এবং নির্দিষ্ট অবস্থানে লক করা যাবে। ফলে বিশ্রাম, খাবার গ্রহণ কিংবা কাজের সময় তৈরি করা যাবে আরও ব্যক্তিগত পরিবেশ।

সম্পূর্ণ বৈদ্যুতিকভাবে নিয়ন্ত্রিত আসনটিও একটি বোতাম চেপে পছন্দমতো অবস্থানে সমন্বয় করা যাবে। পাশাপাশি লাউঞ্জ ও মিল—দুই ধরনের মোডেও আসনটি সমন্বয়ের সুযোগ থাকছে।

বিজ্ঞাপন

২৮টি আসনে বাড়তি আরাম

মিলবে বাড়তি আরাম
মিলবে বাড়তি আরাম

নতুন প্রিমিয়াম ইকোনমি কেবিনে রয়েছে ২৮টি আসন। প্রতিটি আসনের প্রস্থ ২০ ইঞ্চি এবং সিট পিচ সর্বোচ্চ ৩৯ ইঞ্চি। আসনটি এমনভাবে ক্র্যাডল পজিশনে হেলানো যায়, যাতে পেছনের সারির যাত্রীর ব্যক্তিগত পরিসরে ব্যাঘাত না ঘটে।

এর সঙ্গে থাকছে এমিরেটসের ‘ইউ-ড্রিম’ হেডরেস্ট। ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী মাথা ও ঘাড়ের জন্য এতে রয়েছে সমন্বয়যোগ্য লেদার উইং। অতিরিক্ত আরামের জন্য থাকছে হাতে নিয়ন্ত্রণযোগ্য লেদার ফুটরেস্ট।

বিজ্ঞাপন

প্রথমবার ওয়্যারলেস চার্জিং

আছে নানা ধরণের পোর্ট ও ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা
আছে নানা ধরণের পোর্ট ও ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা

এমিরেটসের প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে প্রথমবারের মতো যাত্রীরা পাবেন ওয়্যারলেস চার্জিং সুবিধা। পাশাপাশি থাকবে ইউএসবি-সি চার্জিং পোর্ট এবং সমন্বিত ফোন হোল্ডারসহ ট্রে টেবিল।

২০২২ সাল থেকে এমিরেটসের ক্রমবর্ধমান এয়ারবাস এ৩৮০ বহরে ধারাবাহিকভাবে প্রিমিয়াম ইকোনমি সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

ছবি: এমিরেটস

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৮
বিজ্ঞাপন