দুর্গাপূজায় দেশীয়র নতুন কালেকশন, শাড়ি কেনাকাটায় ছাড়ের সঙ্গে লুডু খেলেও মিলবে ডিসকাউন্ট
শেয়ার করুন
ফলো করুন

বাটিক, ব্লকপ্রিন্টের ড্রেস থেকে শুরু করে জামদানি, মণিপুরী ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি। পূজার সাজে পছন্দের পোশাক খুঁজে নিতে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন। এর সঙ্গে থাকছে কেনাকাটায় বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

পূজার সাজে পোশাকে বৈচিত্র্য

উৎসবের দিনগুলোতে পোশাকের ক্ষেত্রে অনেকেই খোঁজেন আরাম ও নান্দনিকতার সমন্বয়। সেই ভাবনা থেকেই দেশীয়র সংগ্রহে রয়েছে বিভিন্ন ডিজাইনের উইমেন্স ড্রেস। এখানে পাওয়া যাচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের বাটিক, নিজস্ব ডিজাইনারদের ব্লকপ্রিন্টের ড্রেস, কোটা কটনের ওড়না, স্কার্ট সেট, কুর্তি, টু-পিস ও থ্রি-পিস।

শাড়িপ্রেমীদের জন্যও রয়েছে নানা ধরনের আয়োজন। কালেকশনে আছে মাদুরাই শাড়ি, মণিপুরী শাড়ি ও টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি। পাশাপাশি পার্টি শাড়ি, হাতের কাজের শাড়ি এবং বিভিন্ন বাজেটের জামদানি শাড়িও পাওয়া যাচ্ছে। বাজেট-ফ্রেন্ডলি ও মিড-রেঞ্জের সংগ্রহের পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ জামদানি।

দেশীয়র পোশাকের বিভিন্ন ক্যাটাগরিতে রাখা হয়েছে বৈচিত্র্যময় রঙের সমন্বয়। ফলে পূজার দিনের সাজ, বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি কিংবা সন্ধ্যার নিমন্ত্রণ। আয়োজন অনুযায়ী পোশাক বেছে নেওয়ার সুযোগ থাকছে।

বিজ্ঞাপন

কেনাকাটায় বিশেষ ছাড় ও অফার

দুর্গাপূজা উপলক্ষে দেশীয়র পোশাকের সংগ্রহের পাশাপাশি থাকছে কেনাকাটায় বিশেষ কিছু অফার। প্রতিষ্ঠানটির হেড অব অপারেশনস আরেফিন হক জানান, ৫ হাজার টাকা বা তার বেশি দামের শাড়ি কিনলে পাওয়া যাবে ১০ শতাংশ ডিসকাউন্ট।
অনলাইন ক্রেতাদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। অনলাইনে ২ হাজার টাকার বেশি মূল্যের জুয়েলারি কিনলে ডেলিভারি চার্জ দিতে হবে না। এ ছাড়া সফট হাফ সিল্কের শাড়ি দুটি কিনলেও পাওয়া যাবে বিনা মূল্যে ডেলিভারির সুবিধা।

লুডু খেলেও মিলতে পারে ছাড়

দেশীয়র শোরুমে কেনাকাটার অভিজ্ঞতায় থাকছে বাড়তি আনন্দ। ১ হাজার টাকার বেশি কেনাকাটা করলে ক্রেতারা লুডু খেলে সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, পছন্দের পোশাক কেনার পাশাপাশি ভাগ্য পরীক্ষা করে নেওয়ারও সুযোগ থাকছে।

বিজ্ঞাপন

কোথায় পাবেন দেশীয়র পূজার কালেকশন?

দুর্গাপূজার পোশাক ও অফার সম্পর্কে জানতে দেশীয়র অনলাইন ফেসবুক পেজে চোখ রাখতে পারেন। সরাসরি কেনাকাটার জন্য যেতে হবে ঢাকার মোহাম্মদপুরের রিং রোডে অবস্থিত শোরুমে।

শোরুমের ঠিকানা: ১৮/৩, ব্লক-এফ, শাহাবুদ্দিন প্লাজার বিপরীতে, আল মাহবুব রেস্তোরাঁর দ্বিতীয় তলা, রিং রোড, মোহাম্মদপুর, ঢাকা।

বর্ণিল পোশাকের সমাহার, বিভিন্ন ধরনের শাড়ি আর কেনাকাটায় বাড়তি সুবিধা। সব মিলিয়ে দুর্গাপূজার সাজের প্রস্তুতিতে দেশীয়র কালেকশন হতে পারে একবার ঘুরে দেখার মতো একটি ঠিকানা।

ছবি: দেশীয়

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১৩: ০৪
বিজ্ঞাপন