বিশ্বমঞ্চে বাংলাদেশের আতিথেয়তা শিল্প: ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস পেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের আতিথেয়তা খাতের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকে এলো নতুন এক স্বীকৃতি। ৩৩তম অ্যানুয়াল ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস ২০২৬ পেয়েছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। ২৭ সেপ্টেম্বর মালদ্বীপে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস এশিয়া, ওশেনিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওশান গালা সেরিমনি ২০২৬-এ আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হয়।

পুরস্কার গ্রহণ করছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট–এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার (বাঁ থেকে দ্বিতীয়)
পুরস্কার গ্রহণ করছে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট–এর ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার (বাঁ থেকে দ্বিতীয়)

এশিয়া, ওশেনিয়া ও ভারত মহাসাগরীয় অঞ্চলের পর্যটন, ভ্রমণ ও আতিথেয়তা খাতের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর এই অর্জন বাংলাদেশের জন্যও একটি উল্লেখযোগ্য মুহূর্ত হয়ে উঠেছে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ওয়ার্ল্ড ট্র্যাভেল অ্যাওয়ার্ডস বিশ্বব্যাপী ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তা খাতে উৎকর্ষের স্বীকৃতি দিয়ে আসছে। ভ্রমণ গন্তব্য, এয়ারলাইন, হোটেল, রিসোর্টসহ পর্যটনশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানকে প্রতিবছর এই পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়।

বিজ্ঞাপন

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর এবারের অর্জন তাই শুধু একটি হোটেলের স্বীকৃতি নয়; বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আতিথেয়তা খাতের ক্রমবর্ধমান সক্ষমতা তুলে ধরারও একটি সুযোগ। আঞ্চলিক পর্যায়ে ভ্রমণ ও আতিথেয়তার প্রতিষ্ঠিত নামগুলোর পাশে বাংলাদেশের একটি হোটেলের এই উপস্থিতি দেশের পর্যটন সম্ভাবনাকে আরও দৃশ্যমান করেছে।

@Marlon_Gotingco

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, “এই স্বীকৃতি ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট-এর জন্য গর্বের একটি মাইলফলক। তবে এর গুরুত্ব আমাদের হোটেলের গণ্ডিতে সীমাবদ্ধ নয়; বরং ভ্রমণ, পর্যটন ও আতিথেয়তার বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য সম্মানের।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশের পর্যটন গন্তব্য হিসেবে বিপুল সম্ভাবনা রয়েছে। এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের আতিথেয়তা, মান ও সম্ভাবনার প্রতি আন্তর্জাতিক মনোযোগ বাড়াতে সহায়তা করবে।

পুরস্কার প্রাপ্তির পর সাক্ষাৎকার দিচ্ছেন অশ্বিনী নায়ার
পুরস্কার প্রাপ্তির পর সাক্ষাৎকার দিচ্ছেন অশ্বিনী নায়ার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে কৌশলগত অবস্থানে থাকা ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ব্যবসায়ী ও অবকাশযাপনকারী—দুই ধরনের ভ্রমণকারীকেই সেবা দিয়ে আসছে। রাজধানীর বিমানবন্দরকেন্দ্রিক আতিথেয়তা অবকাঠামোর বিকাশেও হোটেলটি ভূমিকা রাখছে।

নতুন এই স্বীকৃতির পর আন্তর্জাতিক মানের আতিথেয়তা সেবা দেওয়ার পাশাপাশি বাংলাদেশকে ব্যবসা, ভ্রমণ ও পর্যটনের আরও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরার প্রত্যয়ও জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট হলো আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টস-এর অংশ। ঢাকার বিমানবন্দর করিডরে আন্তর্জাতিক ব্র্যান্ডের আতিথেয়তা সেবা দেওয়ার পাশাপাশি হোটেলটিতে রয়েছে আবাসন, খাবার, মিটিং ও ইভেন্ট আয়োজনের সুবিধা।

ছবি: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১: ৪১
বিজ্ঞাপন