ব্যক্তিগত পরিচর্যা বিলাসিতা নয়, পেশাগত প্রয়োজন: দ্য মেপড-এর গ্রুমিং প্রশিক্ষণ
শেয়ার করুন
ফলো করুন

ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও গ্রুমিং কেবল বাহ্যিক সৌন্দর্যের বিষয় নয়; এটি একজন মানুষের পেশাদার পরিচয়, আত্মবিশ্বাস এবং কর্মদক্ষতার গুরুত্বপূর্ণ অংশ। এই বার্তা সামনে রেখে সম্প্রতি ‘এলিভেটিং পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল গ্রুমিং অ্যান্ড হাইজিন’ শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে দ্য এমইপিপিডি (দ্য ম্যানেজমেন্ট অব এডুকেশন, প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট)।

কর্মশালা পরিচালনা করেন দ্য এমইপিপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ও লিড মাস্টার ট্রেইনার মো. হাসিবুস সাহিদ এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাদিয়া আইরিন।
কর্মশালা পরিচালনা করেন দ্য এমইপিপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ও লিড মাস্টার ট্রেইনার মো. হাসিবুস সাহিদ এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাদিয়া আইরিন।

প্রতিষ্ঠানটি শিক্ষা, পেশাগত দক্ষতা এবং ব্যক্তিগত উন্নয়নকে একত্রিত করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে। দক্ষতাভিত্তিক ও শিল্পখাতের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষাকে বাস্তব কর্মদক্ষতায় রূপান্তর করাই তাদের মূল লক্ষ্য। কর্মসংস্থান উপযোগী দক্ষতা, করপোরেট উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ এবং বিভিন্ন সার্টিফিকেশন কর্মসূচির পাশাপাশি ব্যক্তিগত উন্নয়নেও প্রতিষ্ঠানটি গুরুত্ব দিয়ে থাকে।

বিজ্ঞাপন

২৬ জুন অনুষ্ঠিত প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— ‘গ্রুমিং বিলাসিতা নয়, এটি একটি পেশাগত প্রয়োজন।’ দিনব্যাপী এই কর্মশালায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ত্বক ও চুলের পরিচর্যা, হাত ও নখের যত্ন, পেশাগত পোশাক নির্বাচন, সুগন্ধি ব্যবহারের শিষ্টাচার, আত্মবিশ্বাসী উপস্থাপনা, সময়-সাশ্রয়ী দৈনন্দিন গ্রুমিং পরিকল্পনা এবং বিশেষ পরিস্থিতিতে নিজেকে উপস্থাপনের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রিন্সিপালের সঙ্গে সার্টিফিকেট নিয়ে প্রশিক্ষণার্থীরা
প্রিন্সিপালের সঙ্গে সার্টিফিকেট নিয়ে প্রশিক্ষণার্থীরা

পুরো প্রশিক্ষণটি ছিল অংশগ্রহণমূলক ও বাস্তবভিত্তিক। আইস ব্রেকিং, আত্মমূল্যায়ন, বিষয়ভিত্তিক উপস্থাপনা, ব্যবহারিক প্রদর্শনী, দলীয় আলোচনা, বাস্তব পরিস্থিতির অনুশীলন এবং দৈনন্দিন গ্রুমিং চেকলিস্ট তৈরির মাধ্যমে অংশগ্রহণকারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হয়।

বিজ্ঞাপন

প্রশিক্ষণ পরিচালনা করেন দ্য এমইপিপিডির প্রধান নির্বাহী কর্মকর্তা ও লিড মাস্টার ট্রেইনার মো. হাসিবুস সাহিদ এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাদিয়া আইরিন। দুজনেই দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন এবং মানবসম্পদ উন্নয়ন বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাদের মতে, বর্তমান প্রতিযোগিতামূলক কর্মক্ষেত্রে দক্ষতার পাশাপাশি একজন মানুষের পরিচ্ছন্নতা, আচরণ, আত্মবিশ্বাস এবং নিজেকে উপস্থাপনের সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ।

এই প্রশিক্ষণ অংশগ্রহণমূলক
এই প্রশিক্ষণ অংশগ্রহণমূলক

প্রশিক্ষণে অংশ নেন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষক, শিক্ষক, উদ্যোক্তা, শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, শেফ, বেকারসহ বিভিন্ন পেশার মানুষ।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, গ্রুমিং সম্পর্কে তাদের দীর্ঘদিনের অনেক ভুল ধারণার পরিবর্তন হয়েছে। অনেকেই বলেন, এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং কর্মক্ষেত্রে আরও পেশাদারভাবে নিজেকে উপস্থাপন করতে অনুপ্রাণিত করেছে। কেউ কেউ উল্লেখ করেন, কথা বলা, চলাফেরা, ওঠা– বসা, মানসিক প্রশান্তি এবং আত্মনিয়ন্ত্রণের মতো বিষয়গুলোও তারা নতুনভাবে শিখেছেন। ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের অনুশীলন অনেকের জন্য ছিল বিশেষভাবে উপকারী অভিজ্ঞতা।

প্রশিক্ষণার্থীরা ব্যস্ত থাকেন হাতেকলমে শেখায়
প্রশিক্ষণার্থীরা ব্যস্ত থাকেন হাতেকলমে শেখায়

আয়োজকদের ভাষ্য, গ্রুমিং মানে শুধু ভালো পোশাক বা প্রসাধনী ব্যবহার নয়; বরং এটি আত্মসম্মান, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা, ইতিবাচক মনোভাব এবং পেশাগত প্রস্তুতির সমন্বিত প্রকাশ। সেই উপলব্ধিই অংশগ্রহণকারীদের মধ্যে ছড়িয়ে দেওয়াই ছিল এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতেও কর্মক্ষেত্রের চাহিদা অনুযায়ী এ ধরনের আরও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে দ্য এমইপিপিডি।

ছবি: দ্য এমইপিপিডি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭: ৪০
বিজ্ঞাপন