
এবারের মা দিবসের মূল আকর্ষণ ‘মমি ওয়্যারস দেম টু’। এটা আসলে বিশেষ স্টেকেশন অভিজ্ঞতা, যা এ সময়ের কর্মব্যস্ত মায়েদের আত্মবিশ্বাসী ও স্টাইলিশ ব্যক্তিত্বকে তুলে ধরার ভাবনায় সাজানো। পাশাপাশি ‘মমাকেশন’ নামে আরেকটি বিশেষ আয়োজনও রাখা হয়েছে। শহরের ভেতরই আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় সময় কাটানোর সুযোগ পাবেন অতিথিরা। বিশেষ এই স্টেকেশন অফার চলবে ১০ মে পর্যন্ত।

এ আয়োজনের সঙ্গে থাকছে দুজনের জন্য ব্রেকফাস্ট এবং মোজাইক রেস্টুরেন্টে কমপ্লিমেন্টারি কাপল ডিনার। এ ছাড়া থাকছে ওয়েসিস স্পায় ১ ঘণ্টার কমপ্লিমেন্টারি কাপল স্পা, স্টার সিনেপ্লেক্সে ২টি কমপ্লিমেন্টারি মুভি টিকিট, ইমামি থেকে একটি বিশেষ গুডি ব্যাগ, র’নেশনে ১৫ শতাংশ ছাড়, নজর-এ ১০ শতাংশ ছাড়, প্লেয়ার্ড-এ ১৫ শতাংশ ছাড় এবং ভূমি আর্ট গ্যালারিতে ২০ শতাংশ ছাড়।
এ ছাড়া হোটেলের মোজাইক রেস্টুরেন্টে থাকছে মা দিবসের বিশেষ খাবারের আয়োজন। মনোরম পরিবেশে পরিবার নিয়ে উপভোগ করা যাবে অনবদ্য সব পদ। নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে বিশেষ সুবিধাও।

অন্যদিকে, ক্রাউন প্লাজার বেকারি কনেক্সিয়ন্সে থাকছে বিশেষ ‘মাদার্স ডে সুইট বক্স’। প্রিমিয়াম মিষ্টি ও কনফেকশনারি আইটেম দিয়ে সাজানো এই উপহার বাক্স মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এক অনন্য উপায়।
যে মানুষের কারণে পৃথিবীর আলো দেখা, তাঁর জন্য বিশেষ দিনে বিশেষ কিছু করাটা যেমন প্রশান্তির, তেমনি হয়ে থাকতে পারে আজীবনের অনন্য স্মৃতি। তাই মা দিবসে সবচেয়ে প্রিয় মানুষটিকে নিয়ে চলে যেতে পারেন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে।
ছবি: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট