গবেষণা বলছে, এই ধরনের মানুষেরা বেশি ভয়ংকর দুঃস্বপ্ন দেখে থাকেন
শেয়ার করুন
ফলো করুন

রাতে ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন, ভয়ংকর কিছু বা কেউ তাড়া করছে আপনাকে। অথবা খুব বড় বিপদ বা দূর্যোগে পড়েছেন আপনি বা আপনার আপনজন। মৃত্যু, সাপ, হিংস্র পশু, আগুন বা এমন কিছু কমন দুঃস্বপ্ন আছে, যা আমরা অনেকেই দেখি কখনো না কখনো। কিন্তু অনেক সময় আমরা প্রায়ই এমন সব খারাপ স্বপ্ন দেখি। এতে ঘুম বিঘ্নিত হয়। গভীর ঘুম হয় না বললেই চলে অনেকের।

অনেক সময় আমরা প্রায়ই এমন সব খারাপ স্বপ্ন দেখি। এতে ঘুম বিঘ্নিত হয়
অনেক সময় আমরা প্রায়ই এমন সব খারাপ স্বপ্ন দেখি। এতে ঘুম বিঘ্নিত হয়

অনেক সময় চোখটা লেগে এলেই আবার খারাপ স্বপ্ন দেখব এমন ভয়ে ঘুম ভেঙে যায় বারবার। সাম্প্রতিক এক গবেষণা বলছে, এই বিষয়টি পুরোপুরি র‍্যান্ডম নয়। কারা খুব বেশি দুঃস্বপ্ন দেখে, সে ব্যাপারে একটি ক্লু দেওয়া হয়েছে জার্নাল অব সাইকোলজির সাম্প্রতিক এক সাড়া জাগানো প্রবন্ধে। সেখানে বলা হচ্ছে, নিঃসঙ্গ মানুষেরাই বেশি দুঃস্বপ্ন দেখে থাকেন।

বিজ্ঞাপন

নিঃসঙ্গতা বা একাকিত্ব বিষয়টি আসলে বেশ জটিল এখনকার দিনে। আগে একে ফার্স্ট ওয়ার্ল্ড প্রবলেম বলা হতো। এখন আর ব্যাপারটি সেরকম নয়। জীবন অনেক কঠিন হয়ে গিয়েছে, আর সেই সঙ্গে জীবিকাও। এদিকে সম্পর্কের টানাপোড়েন বেড়েছে অনেক। কাজের প্রয়োজনে অনেক সময় মানুষ একাকী জীবন বেছে নেয় প্রিয়জন থেকে দূরে।

সবার মাঝে থেকেও এই ডিজিটাল যুগে একাকিত্বে ভুগি আমরা অনেকে
সবার মাঝে থেকেও এই ডিজিটাল যুগে একাকিত্বে ভুগি আমরা অনেকে

আবার সবার মাঝে থেকেও এই ডিজিটাল যুগে একাকিত্বে ভুগি আমরা অনেকে। গবেষণা বলছে, মানসিক স্বাস্থ্যের ওপরে এর সুদূরপ্রসারী ও শক্তিশালী প্রভাব রয়েছে। বলাইবাহুল্য তার পুরোটাই নেতিবাচক।

বিজ্ঞাপন

এই গবেষণা বলছে, একাকী মানুষেরা দুঃস্বপ্ন দেখে বেশি। আর তাদের ক্ষেত্রে এই খারাপ স্বপ্ন বেশি কাছাকাছি হয় বাস্তবের। ঘুম ভেঙে যাওয়ার পরেও তাই এর প্রভাব রয়ে যায় মনে। আরও দেখা গেছে, নিঃসঙ্গ মানুষের ঘুমের শিডিউল, প্যাটার্ন খুবই খারাপ হয়। আর তাদের ঘুম ভেঙে যায় প্রায়ই।

নিঃসঙ্গ মানুষের ঘুমের শিডিউল, প্যাটার্ন খুবই খারাপ হয়
নিঃসঙ্গ মানুষের ঘুমের শিডিউল, প্যাটার্ন খুবই খারাপ হয়

গভীর ও ভালো ঘুমের এমন অভাব শারীরিক ও মানসিক জটিলতার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। আর এমন মানুষেরাই বেশি ভয়ংকর দুঃস্বপ্ন দেখে থাকেন বলে এই গবেষণায় উঠে এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ছবি: পেকজেলস ডট কম

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৫৬
বিজ্ঞাপন