
ক্যাম্পেইনে এপেক্সের অ্যাকসেসরিজ কিনলে থাকছে ১১ শতাংশ ছাড়। পাশাপাশি, বিকাশে পেমেন্ট করলে পাওয়া যাবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়। দুটি অফারের সুবিধা মিলিয়ে সর্বোচ্চ ২২ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকছে ক্রেতাদের জন্য। এ ক্ষেত্রে প্রযোজ্য হবে নির্দিষ্ট শর্ত।

ক্যাম্পেইন চলাকালে এপেক্সের যেকোনো আউটলেট থেকে ১ হাজার ১১১ টাকা বা তার বেশি মূল্যের অ্যাকসেসরিজ কিনলে পাওয়া যাবে ১১ শতাংশ ছাড়। এ অফারের আওতায় থাকছে পরিবারের সবার জন্য ব্যাগ, মোজা, মানিব্যাগ ও বেল্টসহ বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজ।
এ ছাড়া ২ হাজার ২২২ টাকা বা তার বেশি কেনাকাটার বিল বিকাশে পরিশোধ করলে পাওয়া যাবে অতিরিক্ত ১১ শতাংশ ছাড়। এ জন্য পেমেন্টের সময় ব্যবহার করতে হবে ‘A1’ প্রোমো কোড। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১ হাজার ১১১ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।

১১.১১ ক্যাম্পেইনের এই আয়োজনের মাধ্যমে কেনাকাটায় বাড়তি সাশ্রয়ের সুযোগ তৈরি করেছে এপেক্স। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত দেশের সব এপেক্স আউটলেটে পাওয়া যাবে এই অফার।