আন্তর্জাতিক স্বীকৃতি পেল ক্রাউন প্লাজা ঢাকা গুলশান
শেয়ার করুন
ফলো করুন

২০০টিরও বেশি হোটেলের মধ্য থেকে এই অ্যাওয়ার্ড অর্জন করেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। যা হোটেলটির অনন্য সেবার মান ও অতিথি আনুগত্যের বহিঃপ্রকাশ। এই পুরস্কার শুধুমাত্র প্রতিষ্ঠানটির জন্য নয়, বরং বাংলাদেশের হোটেল ও আতিথেয়তা শিল্পের জন্যও সম্মানের বলে মনে করে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান কর্তৃপক্ষ।

এই অর্জন প্রসঙ্গে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ফাওয়াদ বলেন, ‘এই পুরস্কার আমাদের পুরো টিমের অক্লান্ত পরিশ্রম, নিষ্ঠা ও হৃদয় নিংড়ানো সেবারই ফল। আমরা অতিথি অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাতে চেষ্টা করি। এই স্বীকৃতি আমাদের আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে ।’

তিনি আরও বলেন, এই পুরস্কারের মাধ্যমে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান কেবল নিজেদের দক্ষতাকেই প্রমাণ করল না। বরং বাংলাদেশের আতিথেয়তা খাতকেও এক অনন্য উচ্চতায় নিয়ে গেল। পাশাপাশি ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের পক্ষ থেকে অতিথি, সহযোগী প্রতিষ্ঠান ও টিম মেম্বারদের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি। এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা ও নতুন মাইলফলক স্থাপনেও আমরা অঙ্গীকারবদ্ধ।

ছবি: ক্রাউন প্লাজা ঢাকা গুলশান

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৫: ০০
বিজ্ঞাপন