
হাল ফ্যাশন ডেস্ক
অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশের গ্রাহকদের জন্য চালু করেছে ‘ডাইন-ইন’ সুবিধা। প্রতিষ্ঠানটির নতুন সাবস্ক্রিপশন সেবা প্যান্ডাপ্রোর একটি বিশেষ ফিচার এটি। এই ফিচারের মাধ্যমে প্যান্ডাপ্রো গ্রাহকরা ক্রিমসন কাপ, বারবিকিউ টু নাইট, সুশি সামুরাই, ১৩৮ ইস্ট ও শর্মা হাউসসহ পাঁচ শর বেশি জনপ্রিয় রেস্তোরাঁয় ডাইন-ইনে ২৫ শতাংশ ছাড় পাবেন।

সাধারণত বাংলাদেশের মানুষ নতুন রেস্তোরাঁয় ঘুরে বেড়াতে এবং খেতে পছন্দ করেন। এই ফিচারের বিশেষত্ব হলো, ফুডপান্ডার গ্রাহকরা বন্ধু বা পরিবারের সঙ্গে তাঁদের প্রিয় রেস্তোরাঁয় খাওয়ার অভিজ্ঞতার পাশাপাশি দারুণ সব সুবিধা উপভোগ করতে পারবেন। করোনা–পরবর্তী সময়ে ‘রেস্তোরাঁ’ খাতের প্রসারে কাজ করার লক্ষ্যে নতুন এই ডাইন-ইন ফিচার চালু করেছে ফুডপান্ডা।
খুব সহজে নির্দিষ্ট কিছু ধাপ অনুসরণ করলেই গ্রাহকরা ডাইন-ইন ফিচারটি উপভোগ করতে পারবেন। এ জন্য প্রথমে ফুডপান্ডার অ্যাপ চালু করে প্যান্ডাপ্রো সাবস্ক্রিপশন নিশ্চিত করতে হবে। এরপর ডাইন-ইন অপশনে ক্লিক করে পছন্দের রেস্তোরাঁ খুঁজে সিলেক্ট করে রেস্তোরাঁ–সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলে কনফার্ম করে অফারটি সোয়াইপ করতে হবে।

এভাবে ডাই-ইন অর্ডার নিশ্চিত হওয়ার পর গ্রাহক তাঁর পছন্দের খাবার রেস্তোরাঁয় বসে উপভোগ করতে পারবেন। এ ক্ষেত্রে সরাসরি রেস্তোরাঁতেই বিল পরিশোধ করতে হবে।
ফুডপান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা বলেন, ‘আমি নিশ্চিত যে কোভিডকালে মানুষ রেস্তোরাঁয় গিয়ে খাওয়ার আনন্দ উপভোগ করতে পারেনি। একই সঙ্গে রেস্তোরাঁগুলোও গ্রাহককে তাঁদের পছন্দের খাবার পরিবেশনের আবহ থেকে বঞ্চিত হয়েছে। তাই আমি আশা করি আমাদের ডাইন-ইন ফিচার গ্রাহকদের আগের মতো রেস্তোরাঁয় গিয়ে খেতে উৎসাহিত করবে।

এর আগে ফুডপান্ডার ‘পিক-আপ’ ফিচারটিও গ্রাহকদের কাছে বেশ সাড়া ফেলে। সেই সাফল্যের ধারাবাহিকতায় অনলাইন ও অফলাইনে ফুডপান্ডার সেবা প্রাপ্তির জন্য ডাইন-ইন ফিচারটি যুক্ত করে প্রতিষ্ঠানটি। সর্বোচ্চ মানের ডাইনিং অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি আরও নানা ধরনের সুবিধা চালুর লক্ষ্যে কাজ করছে ফুডপান্ডা।
নোট: উপরের ব্যবহৃত ছবিও পেকজেলসডটকমের