ঐক্য, সাফল্য ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে দশকপূর্তি উদযাপন হোটেলিয়ার্স বিডির
শেয়ার করুন
ফলো করুন

দেশের হসপিটালিটি খাতের অন্যতম পেশাদার প্ল্যাটফর্ম হোটেলিয়ার্স বিডি সম্প্রতি এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উদযাপন করেছে সংগঠনের গৌরবময় এক দশক। রাজধানীর অভিজাত রেনেসন্স ঢাকা গুলশান হোটেলে সংগঠনের সদস্য ও অতিথিদের উপস্থিতিতে মুখর ছিল আয়োজন। সবাই পেশাদার পরিমন্ডলের বাইরে একসঙ্গে সময় কাটিয়েছেন, ইফতার ও ডিনার করেছেন।  এই বিশেষ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় হোটেল ও রিসোর্টগুলির অন্তত ২৫০ জন হোটেলিয়ার অংশগ্রহণ করেন। এই আয়োজন ছিল একদিকে যেমন মিলনমেলা, তেমনি ছিল অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিল্পখাতের টেকসই উন্নয়ন নিয়ে সময়োপযোগী আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

ইফতারে উপস্থিত সদস্য ও অতিথিরা
ইফতারে উপস্থিত সদস্য ও অতিথিরা

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হসপিটালিটি ইন্ডাস্ট্রির দুই সম্মানিত ব্যক্তিত্ব শহীদ হামিদ ও সায়িদ আহমেদ। তাঁদের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য ও অভিজ্ঞতা নতুন প্রজন্মের হসপিটালিটি ইন্ড্রাস্ট্রির পেশাজীবীদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি শিল্পের ভবিষ্যৎ দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

তাঁরা বাংলাদেশে হসপিটালিটি সেক্টরের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত হওয়ার কৌশল নিয়ে মূল্যবান মতামত প্রদান করেন।

বিজ্ঞাপন

শিল্পখাতের উন্নয়ন ও ঐক্যের বার্তা

ছিল প্রাপ্তিযোগ
ছিল প্রাপ্তিযোগ

সন্ধ্যার পুরো আয়োজন জুড়ে অংশগ্রহণকারীরা দেশের হসপিটালিটি খাতের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই অগ্রগতি নিয়ে গঠনমূলক আলোচনা করেন। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই শিল্পখাতকে আরও শক্তিশালী করা সম্ভব বলেই অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

গত এক দশকে হোটেলিয়ার্স বিডি পেশাজীবীদের মধ্যে সংযোগ স্থাপন, দক্ষতা উন্নয়ন এবং নৈতিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। দশকপূর্তি অনুষ্ঠানটি সেই যাত্রারই এক গৌরবময় প্রতিফলন।

বিজ্ঞাপন

হসপিটালিটি এক্সপো ২০২৬

কেক কেটে উদযাপন দর্শকপূর্তি
কেক কেটে উদযাপন দর্শকপূর্তি

হোটেলিয়ার্স বিডি তাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে হসপিটালিটি এক্সপো ২০২৬ আয়োজন করবে বলে ঘোষণা দেন রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার মো. আল আমিন। এই এক্সপোয় দেশিয় ও আন্তর্জাতিক হসপিটালিটি স্টেকহোল্ডার, সার্ভিস প্রোভাইডার এবং ইনোভেটররা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে। এটি হবে নেটওয়ার্কিং, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং শিল্পের অগ্রগতির জন্য একটি মাইলফলক প্ল্যাটফর্ম।

সহযোগী প্রতিষ্ঠানসমূহ

সংগঠনের নারী সদস্যরা
সংগঠনের নারী সদস্যরা

হোটেলিয়ার্স বিডি ১০ বছর পূর্তি অনুষ্ঠানকে সফল করতে প্রাইম পার্টনার হিসেবে সহযোগিতা করেছে গুস্তাভ। এছাড়াও পার্টনার ইন এক্সেলেন্স হিসেবে ছিল টুরিফিয়ে, ইনোগ্লোব, সনি স্মার্ট, ইউএস–বাংলা এয়ারলাইনস, নোভো এয়ার, রিমার্কবিডি, ব্রোফেন, স্যাভয় ও কিউবিক্স। তাদের একান্তিক সমর্থনে এই আয়োজন হয়েছে বর্ণাঢ্য ও সফল।

এগিয়ে যাওয়ার অঙ্গীকার

একসঙ্গে সবাই
একসঙ্গে সবাই

দ্বিতীয় দশকে পদার্পণের সঙ্গে সঙ্গে হোটেলিয়ার্স বিডি পুনর্ব্যক্ত করেছে তাদের অঙ্গীকার। তাঁরা বদ্ধপরিকর পেশাজীবীদের মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি, আন্তর্জাতিক মানসম্পন্ন সেবার মানোন্নয়ন এবং টেকসই উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করতে। বাংলাদেশের হসপিটালিটি শিল্পকে বিশ্বমানে পৌঁছে দেওয়ার লক্ষ্যে  হোটেলিয়ার্স বিডি তাদের কর্মধারা অব্যাহত রাখবে বলেই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।

ছবি: হোটেলিয়ার্স বিডি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮: ১৭
বিজ্ঞাপন