ক্যাটস আইয়ের সঙ্গে জুটি বেঁধেছে টুর‌্যাগ অ্যাকটিভ
শেয়ার করুন
ফলো করুন

আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক তৈরির মাধ্যমে অ্যাথলেইজার ও লাইফস্টাইল খাতকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে প্রত্যাশী ওয়েভ রাইডার্স লিমিটেডের ব্র্যান্ড টুর‌্যাগ অ্যাকটিভ। দেশের ফ্যাশনসচেতন মানুষের কাছে বিস্তৃত পণ্যের সমাহার পৌঁছে দেওয়ার নিরলস চেষ্টার অংশ হিসেবে ক্যাটস আইয়ের সঙ্গে অংশীদারত্ব করল ব্র্যান্ডটি।

এখন থেকে ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের সব আউটলেটে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে টুর‌্যাগ অ্যাকটিভওয়্যারের সব পণ্য। সম্প্রতি ব্র্যান্ডটি ফ্যাশন ব্র্যান্ড ক্যাটস আইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ওয়েভ রাইডার্সের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ক্যাটস আইয়ের পরিচালক সাদিক কুদ্দুস বলেন, ‘টুর‌্যাগের সাশ্রয়ী মূল্যে উন্নত মানের অ্যাথলেটিক পোশাকের বিস্তৃত পরিসরের পণ্য রয়েছে। ক্যাটস আই ও টুর‌্যাগের এ যাত্রা সফলতা অর্জন করবে বলে আমি মনে করি।’

নতুন এ পথচলা নিয়ে টুর‌্যাগ অ্যাকটিভের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাইয়াজ রহমান বলেন, ‘বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ক্লদিং ব্র্যান্ড ক্যাটস আইয়ের সঙ্গে চুক্তি করা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। সাম্প্রতিক সময়ে মানুষ পোশাকের মাধ্যমে এমন স্টাইল স্টেটমেন্ট তৈরি করতে চান, যা একই সঙ্গে তাঁদের অ্যাকটিভ হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে, স্বাচ্ছন্দ্যদায়ক হবে, পাশাপাশি ফ্যাশনেবলও হবে।’
চুক্তি অনুযায়ী, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, গোল্ডেন এইজ, আরএকে টাওয়ার, আফমি প্লাজা, যমুনা ফিউচার পার্ক, মিরপুর ১০ এবং বাণিজ্য ভবন শপিং কমপ্লেক্সে অবস্থিত ক্যাটস আইয়ের আউটগুলোতে টুর‌্যাগ অ্যাকটিভের সব পণ্য পাওয়া যাচ্ছে। ব্র্যান্ডটিতে পুরুষের পোশাক হিসেব রয়েছে গো ইজি, পারফরমার ও ইনটেন্স—এ তিন কালেকশন। পুরুষের পোশাকের পাশাপাশি মেয়েদের জন্যও রয়েছে বিশেষ কালকশন।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ১৫: ২৭
বিজ্ঞাপন