যাত্রা শুরু করেছে ফ্যাশন ব্র্যান্ড নীলিমা
শেয়ার করুন
ফলো করুন

২০২০ সালের শেষ দিকে যাত্রা শুরু করে এরই মধ্যে সারা দেশে সাড়া ফেলেছে ব্র্যান্ডটি। কী পাওয়া যায় না নীলিমায়? এককথায় বলা যায়, এখানে রয়েছে তরুণীদের প্রথম পছন্দের থ্রি–পিস, আছে শাড়ি ও আনুষঙ্গিক পণ্য।

প্রতিটি পোশাকে আছে যত্নের ছোঁয়া। কারণ, ডিজাইনার ছাড়াও আছে একদল দক্ষ কর্মীবাহিনী। যাদের হাতের নিপুণতায় তৈরি হয় প্রতিটি পোশাক। এথনিক পোশাকের বিশাল কালেকশন আছে ব্র্যান্ডটিতে।

তবে নীলিমার সবচেয়ে ভালো দিক, তারা কখনো পণ্যের মান ও ক্রেতার আরামের সঙ্গে আপস করে না। প্রতিটি পোশাকের কাঁচামাল থেকে শুরু করে সুতা, বুনন সবই হয় দক্ষ হাতে। দেশীয় এই ব্র্যান্ডের প্রতিটি পণ্য দেশের মানুষের কাছে তো বটেই, পৌঁছে যায় দেশের বাইরেও।

বিজ্ঞাপন

যেভাবে শুরু নীলিমা

নীলিমার ব্যবস্থাপনা পরিচালক তালহা জুবায়ের লোকমান জানান, প্রতিষ্ঠানটির শুরু ছোট পরিসরে হলেও লক্ষ্য ছিল দূরবর্তী। কারণ, প্রথম থেকেই ইচ্ছা ছিল, বিশ্বমানের প্রিমিয়াম কাপড় তৈরি ও খুচরা বিক্রয় করা। তারপর আস্তে আস্তে নীলিমা ছড়িয়েছে সারা দেশে। এখন পাইকারি বিক্রেতাদের মাধ্যমে সারা দেশের সব প্রান্তে পৌঁছে গেছে নীলিমার প্রতিটি পোশাক। বলে রাখা ভালো, নানা উৎসব আর পার্বণে নতুন ডিজাইন নিয়ে আসে প্রতিষ্ঠানটি।

বিষয়টি নিয়ে তালহা জুবায়ের লোকমান বলেন, ‘আমরা শুরু থেকেই তারুণ্যের পছন্দকে প্রাধান্য দিয়েছি। এখনো তাই। তাই যেকোনো উৎসবে সবার পছন্দের শীর্ষে থাকে নীলিমা। দেশের নানা প্রান্তের তো বটেই, অনলাইনে কেনাকাটা করা যায় নীলিমার পোশাক। নীলিমার ফেসবুক পেজ www.facebook.com/nilimalifestyle এবং ওয়েবসাইট www.nilima.com.bd.

শোরুমের ঠিকানা- ৩৮৯/ এ-বি , জ্যাতি সেন্টার, নিউ এলিফেন্ট রোড।

ছবি: নীলিমা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০: ১৫
বিজ্ঞাপন