দেশীদশ-এ চলছে ঈদ উৎসব
শেয়ার করুন
ফলো করুন

ঈদ  শুধু একটি ধর্মীয় উৎসব নয়—এটি মিলনের, ভালোবাসার, ক্ষমার এবং নতুন করে নিজেকে সাজিয়ে তোলার এক অনন্য সময়ও । এই আনন্দঘন মুহূর্তকে ঘিরে দেশের শীর্ষ ফ্যাশন ব্র্যান্ডগুলোর সম্মিলিত প্ল্যাটফর্ম দেশীদশ আয়োজন করেছে বিশেষ ঈদ উৎসব।  যেখানে ঐতিহ্য ও আধুনিকতার সুর মিলেছে দেশীয় নকশার বর্ণিল ছোঁয়ায়। দেশীদশের এই উৎসব সাজানো হয়েছে  নিপুণ, কে ক্র্যাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টি-এই প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলোর অনন্য ও বৈচিত্র্যময় ঈদ সংগ্রহে।

প্রতিটি ব্র্যান্ডের নিজস্ব স্বকীয়তা এই ঈদ কালেকশনে ফুটে উঠেছে। যেমন নিপুণের সূক্ষ্ম বুনন-শৈলী, কে ক্র্যাফটের  শৈল্পিক নকশা, অঞ্জন’সের  কারুকাজ, রঙ বাংলাদেশের উৎসবের রঙিন স্পন্দন, বাংলার মেলার দেশজ ঐতিহ্য, সাদাকালোর মিনিমাল নান্দনিকতা, দেশালের সুতোর গল্প, নগরদোলার নগর-ছাপ আর সৃষ্টি’র সৃজনী ভাবনা—সব মিলিয়ে দেশীদশের প্রতিটি আউটলেট হয়ে উঠেছে এক প্রাণবন্ত ঈদমেলা। এখানে পোশাক শুধু সাজ নয়; এটি পরিবারের হাসি, ঈদের সকাল, নামাজের পর আলিঙ্গন আর আনন্দ ভাগের এক অনন্য অংশও ।

এই ঈদ উৎসবের বিশেষ কালেকশনে রয়েছে লাইট প্যাস্টেল থেকে শুরু করে সমৃদ্ধ জমকালো রং, ঐতিহ্যবাহী মোটিফ, আধুনিক কাটিং এবং দেশীয় কারুশিল্পের নিপুণ সংযোজন। নারী, পুরুষ ও শিশু—সবার জন্য রয়েছে বৈচিত্র্যময় আয়োজন, যাতে প্রতিটি পরিবার নিজেদের মতো করে ঈদের আনন্দ উদ্‌যাপন করতে পারে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট—এই তিন শহরের দেশীদশে পেয়ে যাবেন কালেকশনগুলো । আউটলেটের পাশাপাশি অনলাইনেও উন্মুক্ত থাকবে দেশীদশের এই আয়োজন। দেশের যেকোনো প্রান্ত থেকে ঘরে বসেই দেখা ও কেনা যাবে পোশাক ও অনুষঙ্গ ।

বিজ্ঞাপন

দেশীদশ আউটলেট

ঢাকা: লেভেল-৪, ব্লক-বি, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স,
চট্টগ্রাম: ৫ম তলা, আফমী প্লাজা, বায়েজিদ বোস্তামী রোড,
সিলেট: বীর বিক্রয় ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ১৫: ০০
বিজ্ঞাপন