সেরা প্যাভিলিয়ন নিওরের
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ট্রেড শোতে নিওরের প্যাভিলিয়নে শুরু থেকেই ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। চিত্রনায়ক, নায়িকা, ইনফ্লুয়েন্সারসহ অনেককেই দেখা গেছে এই প্যাভিলিয়নে। এর দৃষ্টিনন্দন নির্মাণশৈলী, সাজসজ্জা ছিল আকর্ষণীয়। অ্যামচেম সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ বলেন, প্রতিবছরই ইউএস ট্রেড শোতে নিওরের প্যাভিলিয়নে থাকে উপচে পড়া ভিড়। বিক্রিও হয় প্রচুর।

উল্লেখ্য, ২৫ বছরের বেশি সময় ধরে বিশ্ববাজারে কাঙ্ক্ষিত প্রসাধনী ব্র্যান্ড হিসেবে জনপ্রিয় ‘নিওর’। এর কালার কসমেটিকস লাইনআপে আছে দুটি লিপস্টিক সিরিজ। ‘নিওর নো ট্রান্সফার ম্যাট লিপস্টিক’ ও ‘নিওর রেড কার্পেট লিপ কালার’। আরও আছে ‘নিওর লিকুইড আই লাইনার’, ‘নিওর ওয়াটারপ্রুফ-হাইপো অ্যালার্জেনিক আইলাইনার’, ‘নিওর হাইডেফিনেশন আলট্রা ডিফাইন্ড ভলিউম মাসকারা’, ‘নিওর অন পয়েন্ট মাইক্রো আইব্রো পেনসিল’, ‘নিওর ক্যাট আই দ্য লাইনার—মিডনাইট ব্ল্যাক’, ‘নিওর সুপার লং লাস্টিং আইলাইনার’ ইত্যাদি।

বিজ্ঞাপন

ব্র্যান্ডটির স্কিনকেয়ার রেঞ্জে আছে ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্লিনজিং ফোম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং সিরাম’, ‘নিওর ড্রিমি গ্লো ব্রাইটেনিং ক্রিম’ এবং ‘নিওর অ্যালোভেরা ১০০% ময়েশ্চার সুদিং জেল’। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত প্রোডাক্টগুলোকে আপডেট করছে নিওর। তাই এই ব্র্যান্ডকে ঘিরে বিভিন্ন বয়স ও পেশার নারীদের পাশাপাশি বিখ্যাত সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও বিউটিশিয়ানদের আগ্রহ থাকে সব সময়ই।

প্রতিবারের মতো এই ব্র্যান্ড এবারও নিজেদের উপস্থিতি জানান দিয়ে সেরা সম্মান পেয়েছে। মেলার শেষ দিনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ঢাকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। নিওরের পক্ষে পুরস্কার গ্রহণ করেন রিমার্ক এইচবি লিমিটেডের উপদেষ্টা তৌহিদ চৌধুরী।

ছবি: সংগৃহীত

বিজ্ঞাপন
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২, ১২: ৪১
বিজ্ঞাপন