
পোশাক দেখতে সুন্দর হলেই তো হলো না, সারা দিন পরে আরাম লাগাটাও জরুরি। বিশেষ করে বাংলাদেশের গরম ও আর্দ্র আবহাওয়ায় পোশাক বেছে নেওয়ার সময় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সকালে আরামদায়ক মনে হওয়া পোশাকও বেলা বাড়ার সঙ্গে অস্বস্তির কারণ হতে পারে। ঘাম জমে কাপড় শরীরের সঙ্গে লেগে থাকা কিংবা দীর্ঘ সময় পরার পর কাপড় ভারী মনে হওয়া—এ অভিজ্ঞতা অনেকেরই আছে। তাই পোশাকের নকশা ও কাটিংয়ের পাশাপাশি কাপড়ের বৈশিষ্ট্যও এখন গুরুত্ব পাচ্ছে।

এ বিষয়টি মাথায় রেখে নিজেদের পোশাকে নতুন তিনটি ফেব্রিক প্রযুক্তি যুক্ত করেছে লাক্সারি লাইফস্টাইল ব্র্যান্ড ইল্লিয়ীন। কটোকুল, কুলটেক ও সুপারএয়ার নামের এই তিন প্রযুক্তি কাপড়ের তাপ ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, শীতল অনুভূতি এবং বাতাস চলাচলের সুবিধার দিকে গুরুত্ব দেয়।
দীর্ঘ সময় পোশাক পরে থাকলে শরীরের কাছাকাছি তাপ ও ঘাম জমে অস্বস্তি তৈরি হয়। কটোকুল প্রযুক্তি এই সমস্যা কমাতে সহায়তা করার জন্য তৈরি। ব্র্যান্ডটির দাবি, এই প্রযুক্তি কাপড়ের মধ্য দিয়ে আর্দ্রতা বের হতে সাহায্য করে। পাশাপাশি শরীরের কাছাকাছি জমে থাকা তাপ ছড়িয়ে দিতেও ভূমিকা রাখে। ফলে গরম ও আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ সময় পোশাক পরলেও স্বস্তি বজায় রাখতে সহায়ক হতে পারে।
পোশাক পরার পর প্রথম স্পর্শেই যদি শীতল অনুভূতি পাওয়া যায়, তাহলে আরামটাও শুরু হয় শুরু থেকেই। কুলটেক প্রযুক্তির বিশেষত্ব এখানেই। ত্বকের সংস্পর্শে এলে এই ফেব্রিক ঠান্ডা অনুভূতি দেয়। পাশাপাশি কাপড়ের মসৃণ বুনন পোশাককে করে আরও আরামদায়ক। ফলে গরমের দিনে পোশাক পরার সময় পাওয়া যায় স্বস্তির অনুভূতি।

ঘাম ও আর্দ্রতায় অনেক সময় পোশাক ভারী বা স্যাঁতসেঁতে হয়ে যায়। বিশেষ করে দিনের বেশির ভাগ সময় বাইরে কাটাতে হলে এমন অস্বস্তি আরও বেশি অনুভূত হয়। সুপারএয়ার প্রযুক্তি মূলত কাপড়ের ভেতর দিয়ে বাতাস চলাচল এবং আর্দ্রতা নিয়ন্ত্রণের বিষয়টিকে গুরুত্ব দেয়। ইল্লিয়ীনের দাবি, এই প্রযুক্তির ফেব্রিক দীর্ঘ সময় পরেও হালকা অনুভূতি ধরে রাখতে এবং বাতাস চলাচলে সহায়তা করে।
পোশাকের নকশা, কাটিং ও ফিনিশিংয়ের পাশাপাশি সেটি পরে কতটা স্বস্তি পাওয়া যাচ্ছে, সেটিও ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে বাংলাদেশের আবহাওয়ায় এমন কাপড় বেছে নেওয়া প্রয়োজন, যা গরমে অস্বস্তি কমাতে এবং দীর্ঘ সময় পরার উপযোগী হতে পারে।
ইল্লিয়ীনের নতুন তিন ফেব্রিক প্রযুক্তি সেই প্রয়োজনের কথা মাথায় রেখেই যুক্ত করা হয়েছে। কটোকুল, কুলটেক ও সুপারএয়ার—তিনটির কাজের ধরন আলাদা হলেও লক্ষ্য একটাই, পোশাকের সৌন্দর্যের পাশাপাশি পরার অভিজ্ঞতাকেও আরও আরামদায়ক করে তোলা।