
ঈদ মানেই নিজের ও প্রিয়জনের কাছে ফিরে যাওয়া, দীর্ঘ এক মাসের সংযমের পর সাজ সাজ রব। টুয়েলভ ক্লদিং এবার সেই মুহূর্তকে আরও আনন্দময় করতে নিয়ে এসেছে নতুন কালেকশন ‘থ্রেডস অব সেলিব্রেশন’ । ঐতিহ্য ও সমসাময়িকতার মেলবন্ধন, পুরনো দিনের কারুকাজ আর নকশাকে আধুনিক কাট, সিলুয়েট ও টেক্সচারের সঙ্গে এমনভাবে যুক্ত করা হয়েছে যে প্রতিটি পোশাক নিজেই এক চলমান ক্যানভাস।

নারীদের জন্য কালেকশনটি বিশেষভাবে সমৃদ্ধ। হালকা, আরামদায়ক ফেব্রিক যেমন সিল্ক, মসলিন, লন, কটন ও ভিসকোজে ফুটে উঠেছে সূক্ষ্ম কারুকাজ। প্যাস্টেল শেড থেকে উজ্জ্বল কোরাল বা পান্না, লম্বা কুর্তি, ফ্লোই গাউন, থ্রি-পিস ও এমব্রয়ডারির ব্যবহার—সবকিছু মিলিয়ে এক বৈচিত্র্যময়তা চোখে পরবে ক্রেতাদের।

পোশাকে বিশেষভাবে চোখে পড়বে সূচিকর্মের নকশা। সূক্ষ্ম থ্রেডওয়ার্ক, জরি, সিকুইন আর টোন-অন-টোন এমব্রয়ডারির ব্যবহারও হয়েছে , যেখানে অতিরিক্ত অলংকরণ নয়, বরং মিনিমাল আভিজাত্যই প্রধান।
পুরুষদের ঈদ আয়োজনও নজরকাড়া । ক্লাসিক পাঞ্জাবির নতুন রূপ দেওয়া হয়েছে এবার। সাদা, অফ-হোয়াইট ও প্যাস্টেল শেডের পাশাপাশি গাঢ় নীল, মেরুন ও অলিভ রং প্রাধান্য পেয়েছে বেশি ।


সরল কাট, মিনিমাল কলার ডিটেইলস, টেক্সচারড ফেব্রিক আর হালকা এমব্রয়ডারিতে প্রতিটি পাঞ্জাবি পেয়েছে আধুনিক ছোঁয়া। কিশোর ও তরুণদের জন্যও রয়েছে আলাদা ভাবনা। তাঁদের জন্য ট্রেন্ডি কাট, লেয়ারিং এবং আরামদায়ক ফেব্রিকের সমন্বয় করা হয়েছে। ঈদের নামাজ থেকে শুরু করে বিকেলের আড্ডা, কিংবা রাতে দাওয়াত, সব জায়গাতেই মানানসই এই পোশাকগুলো ।


এই প্রজন্ম ফ্যাশনে চায় নিজস্বতা ও স্বাচ্ছন্দ্য। টুয়েলভ সেই চাহিদাকেই গুরুত্ব দিয়েছে। অন্যদিকে শিশুদের পোশাকে গুরুত্ব পেয়েছে ছোট্ট পাঞ্জাবি ও ফ্রক বা সেট। রঙিন কালার প্যালেট আর নরম কাপড়ের ব্যবহার হয়েছে শিশুদের । টুয়েলভের কালেকশন শুধু ব্যক্তিগত নয়, পরিবারকেন্দ্রিকও। একই থিমে ভিন্ন ভিন্ন ডিজাইন বা একই রঙের পোশাক পরিবারের সদস্যরা পরলে ঈদের আনন্দ আরও বেড়ে যায়।

নারী, পুরুষ ও শিশু—সবার জন্য প্রস্তুত এই কালেকশন টুয়েলভের সকল আউটলেট ও অনলাইনে পাওয়া যাবে।
ছবি: টুয়েলভ