বিয়ের নান্দনিক শাড়ি
শেয়ার করুন
ফলো করুন

বিয়ের কেনাকাটার জন্য অনেকেই বিদেশে পাড়ি জমায়। কিন্তু নিজ দেশেই রয়েছে দেশীয় কারিগরের হাতে তৈরি সুনিপুণ বিয়ের পোশাক। নান্দনিক ডিজাইনের শাড়ি, পাঞ্জাবিসহ আনুষঙ্গিক পোশাকের সংগ্রহ রয়েছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোতে।
রঙ বাংলাদেশের এবারের বিয়ের শাড়ি সংগ্রহ অরিয়েন্টাল রাগ থিমের নান্দনিক নকশায় সাজানো হয়েছে।

বিজ্ঞাপন

মসলিন ও বলাকা সিল্ক কাপড়ে শাড়ির নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে স্ক্রিনপ্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি ও হাতের কাজ চোখে পরার মতো। ঝক্কি এড়াতে শাড়ির সঙ্গে রয়েছে ম্যাচিং ব্লাউজ। পিল, বটুয়া ব্যাগ ও মাস্কও থাকছে অনুষঙ্গ হিসেবে। বিয়ের শাড়িগুলোতে  সাদা, লাল, অ্যাশ ও বটলগ্রিন ব্যবহার করা হয়েছে মূল রং হিসেবে।

‘বিয়ে উৎসব’–এর শাড়ির সংগ্রহ পাওয়া যাচ্ছে, রঙ বাংলাদেশের যমুনা, সীমান্ত স্কয়ার, বসুন্ধরা সিটি দেশী দশ আউটলেটে এবং সেই সঙ্গে অনলাইনে।

ছবি: রঙ বাংলাদেশ

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ০৮: ১০
বিজ্ঞাপন