গুলশানে পাওয়ার অব শি–র আয়োজনে জমজমাট 'উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন'
শেয়ার করুন
ফলো করুন

রাজধানীর গুলশানের এলিট কনভেনশন হলে জমে উঠেছে ‘উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬’। এই বিশেষ আয়োজনের আজ শেষ দিন।  রাত ১০টা পর্যন্ত নারী-পুরুষ সবার জন্য উন্মুক্ত এই সামিট আয়োজন করেছে দেশীয় সৃজনশীল পণ্যের পরিচিত প্ল্যাটফর্ম ‘পাওয়ার অব শি’। এতে অংশ নিয়েছেন ‘উদ্যোক্তা হান্ট’-এর বিজয়ী নবীন উদ্যোক্তারাও।  প্রদর্শনীতে রয়েছে ৩৮টি স্টল। প্রতিটি স্টলেই উদ্যোক্তারা হাজির হয়েছেন নিজেদের নান্দনিক ও সৃজনশীল সংগ্রহ নিয়ে। পোশাক, গয়না, ব্যাগের মতো ফ্যাশন অনুষঙ্গ, ঘর সাজানোর সামগ্রী থেকে শুরু করে হস্তশিল্প, স্কিনকেয়ার ও লাইফস্টাইল পণ্য—সব মিলিয়ে বৈচিত্র্যে ভরপুর এই আয়োজন। ভোজনরসিকদের জন্যও রাখা হয়েছে হোমমেড ফুডের আলাদা স্টল। ঘরোয়া স্বাদের নানা খাবার দর্শনার্থীদের ভিড় আরও বাড়িয়ে তুলছে। কেনাকাটার পাশাপাশি পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক প্রাণবন্ত পরিবেশ তৈরি হয়েছে ভেন্যু জুড়ে। শুধু কেনাকাটাই নয়, সামিটে অনুষ্ঠিত হচ্ছে নারী স্বাস্থ্য, মানসিক সুস্থতা, অর্থনীতি ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সেশন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শক, ক্রেতা ও অতিথিদের উপস্থিতিতে মুখর হয়ে উঠছে পুরো আয়োজন। উদ্যোক্তারা ব্যস্ত সময় পার করছেন বেচাকেনা ও দর্শনার্থীদের সঙ্গে নিজেদের ব্র্যান্ডের গল্প ভাগ করে নিতে। দেশীয় পণ্য ও সৃজনশীল উদ্যোগের সমন্বয়ে এই প্রদর্শনী হয়ে উঠেছে নারী উদ্যোক্তাদের স্বপ্ন ও সম্ভাবনার এক প্রাণবন্ত মঞ্চ। ছবির গল্পে চলুন দেখে আসি, এই এক্সিবিশনে কী কী আকর্ষণীয় পণ্য পাওয়া যাচ্ছে।

১/২৬
সিলভার প্লেট ব্রাশ ম্যাটেরিয়াল নিয়ে কাজ করে বক্স অব অর্নামেন্টস।

২/২৬
এই জুয়েলারি ব্র্যান্ডের বিশেষত্ব হলো, পাহাড়ি মোটিফ আর পাহাড়িদের ব্যবহৃত পোশাক রেয়ন সিল্কের তৈরি পিনন-হাদিকে গয়নায় ফুটিয়ে তোলা

বিজ্ঞাপন
৩/২৬
আজুরা বাই শান্তা কবিরের স্টলে জমজমাট কেনাকাটা। প্রাকৃতিক রঙে রাঙানো পোশাক নিয়ে তাঁর আয়োজন

৪/২৬
যারা হাতে তৈরি গয়না ভালবাসেন তাঁরা একবার মিথ আর্টস অ্যান্ড ক্রাফটস-এ ঢুঁ মারতে পারেন

৫/২৬
হাতে তৈরি নেকপিস,  আর দুল—সবকিছুতেই রয়েছে কারুশিল্পের নিখুঁত ছোঁয়া। প্রতিটি পিসই যেন ওয়্যারেবল আর্ট

৬/২৬
ছবির ফ্রেম, শোপিস, মোমবাতির মতো নানাধরনের ঘর সাজানর পণ্য আছে এখানে

৭/২৬
দাগ বরাবরের মতোই আছে তাঁদের সিগনেচার মাটির  তৈরি গয়না নিয়ে

৮/২৬
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশী ফ্যাশন মডেল এবং ডিজাইনার বিবি রাসেল ঘুরে দেখছেন এক্সিবিশন

৯/২৬
বহুল বর্ণিল পুঁতির গয়না এখন বিশ্বব্যাপী অত্যন্ত ট্রেন্ডি। এই পুঁতি দিয়েই নান্দনিক শিল্পকর্মরূপে বোনা দয়ীতার স্টেটমেন্ট গয়নাগুলো যেকোনো সাজপোশাকেই আনবে নতুনত্ব।

১০/২৬
চাইলে ঢুঁ মেরে দেখতে পারেন
চাইলে ঢুঁ মেরে দেখতে পারেন
১১/২৬
মল্লিকার ব্রাশ মেটালের এই ঝুমকা দুলগুলোর চাহিদা তুঙ্গে

১২/২৬
যুগান্ত'র স্টলে আছে ফ্যাব্রিক আর সুঁই সুতার বুননের তৈরি বর্নিল চুড়ি

১৩/২৬
তেরো পার্বণে আছে প্যাচওয়ার্কের নানা পোশাক

১৪/২৬
দর্শনার্থীরা ব্যস্ত পছন্দের পণ্য দেখতে
দর্শনার্থীরা ব্যস্ত পছন্দের পণ্য দেখতে
১৫/২৬
খাবারের স্টলগুলোতে ভিড়
খাবারের স্টলগুলোতে ভিড়
১৬/২৬
১৭/২৬
খাঁটি মশলা, তেল আর আচার মিলছে এখানে
খাঁটি মশলা, তেল আর আচার মিলছে এখানে
১৮/২৬
গাছপ্রেমীরা কিন্তু  এই স্টলে একবার ঢুঁ মারতে পারেন। খাবারের স্টলের একপাশেই বসেছে তারা

১৯/২৬
২০/২৬
নগরনন্দিনীতে এবার প্রথমবারের মতো লঞ্চ করা হয়েছে এই রাউন্ড পিলো। আরাম করে বসার জন্য এই পণ্য হবে পারফেক্ট পছন্দ।  টেবিল রানার , বেডশীটও আছে।

২১/২৬
বিদোরার ডেনিম ফ্যাব্রিকের ব্যাগ অবশ্যই আপনার কালেকশনে থাকা চাই। তাই চলে আসুন তাঁদের আকর্ষণীয় ডিজাইনের ব্যাগগুলো দেখতে

২২/২৬
আর্ট ওয়েভ বাই সাকিয়া'র উদ্যোগের এই সুন্দর ল্যাম্পগুলো মিনিমাল আর নান্দনিক

২৩/২৬
গাছ রাখার ডিজাইনার পট আর স্ট্যান্ড থেকে শুরু করে কুর্তি,  শাড়িও মিলছে এখানে

২৪/২৬
পোশাক বাই তান্না'স এর হ্যান্ড পেইন্টিং শাড়ি মানেই ভিন্ন কিছু

২৫/২৬
২৬/২৬
প্রকাশ: ১০ মে ২০২৬, ০৮: ৩৩
বিজ্ঞাপন