
রমজানের মধ্য দিয়ে ঈদের আমেজ শুরু হয়েছে। তাই উৎসবকে সামনে রেখে রাজধানীর মাইডাস সেন্টারের ১২ তলায় বসছে প্রদর্শনী ও মেলা। যার নাম- ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’। দেশীয় নকশা, কারুকাজ ও সমসাময়িক ভাবনার মেলবন্ধনে সাজানো এই আয়োজন হয়ে উঠেছে ফ্যাশনপ্রেমীদের জন্য এক অনন্য মিলনমেলা। আয়োজনকে ঘিরে একত্র হয়েছেন দেশের প্রথিতযশা ও উদীয়মান ফ্যাশন উদ্যোক্তা ও ব্র্যান্ডগুলো। দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও সমসাময়িক নকশায় তৈরি পোশাক থেকে শুরু করে নানা অনুষঙ্গ—সবকিছুই মিলছে এখানে। অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান হাজির হয়েছে তাদের নতুন ও এক্সক্লুসিভ পণ্য নিয়ে। একই ছাদের নিচে পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার সুযোগ আছে এখানে। চলুন, ছবির গল্পে দেখা যাক, উদ্যোক্তাদের সিগনেচার ডিজাইন ও নতুন পণ্যগুলো ...।





















ছবি: হাল ফ্যাশন