
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এখন উৎসবের ভরপুর আমেজ। পয়লা বৈশাখের শোভাযাত্রাকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত শিক্ষার্থী ও শিল্পীরা। রঙতুলির নিপুণ আঁচড়ে ধীরে ধীরে প্রাণ পাচ্ছে নানা মুখোশ ও দৃষ্টিনন্দন শিল্পকর্মগুলো। বাঁশ ও কাঠের কাঠামোয় যত্ন করে গড়ে তোলা হচ্ছে শোভাযাত্রার আকর্ষণীয় মোটিফগুলো, যা দেখতে প্রতিদিনই ভিড় করছেন শিল্পানুরাগী দর্শনার্থীরা। এবারের আয়োজনে বিশেষভাবে স্থান পেয়েছে পাঁচটি প্রতীকী মোটিফ। নতুন বছরকে বরণ করে নেওয়ার এই রঙিন প্রস্তুতির গল্পই ধরা পড়েছে ছবির ফ্রেমে। তাই ছবির গল্পেই রইল বিস্তারিত ...।
























