
আর্কা ফ্যাশন উইকে ২৭ এবং ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে মোট আটটি ফ্যাশন শো। যেখানে অংশগ্রহণ করবে মোট ৩৫টি ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার লেবেল। যার মধ্যে ইউনিভার্সিটি ইন্সটিটিউশন, ট্যাপারড, মরে, ফ্রম ঢাকা, গুজেল, প্রকৃত জন, আমি, বারকিউ, প্রজেক্ট অমি, টুউইলস, কালারস ঢাকা, কিনো, আর রহমান, অরণ্য, কাঁঠাল। যেখানে দেশীয় ব্র্যান্ড এবং ডিজাইনারদের পোশাক প্রদর্শন করা হবে।

থাকবে ৪০ থেকে ৮০টির বেশি উদ্যোক্তার ছোট–বড় স্টল, যেখানে ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল, সাসটেইনেবল, থ্রিফট এবং শৈল্পিক পোশাকসহ নানা ধরনের অনুষঙ্গ থাকবে প্রদর্শন ও বিক্রির জন্য, যার মধ্যে এম আই বি, নাইন টু ফাইভ এটায়ার, ট্রাইভাল ক্রাফট, আলো ট্রিফট শপ, এঙ্কন, ঢাকা ভিন্টেজ, জাইমা হোসেন, এঙ্কন এটেলিয়ার, অয়োময়, টোকাই, শৌখিন, অরিয়াম, ওয়াইল্ড ওভেন, রেট্রো বুমিন, আর রহমান, ফোমো, রেনুবালা, স্ট্রাইডেস কো, সেইপ, রানো, ডাক্কা, আফসানা ফেরদৌস, ট্যাপারড।
মিউজিক্যাল পারফরম্যান্স থাকবে ১০টির বেশি। এ ছাড়া থাকছে বিশেষ একটি কর্নার, যেখানে আগ্রহীরা যেকেউ নিজেই ডিজাইন করে নিতে পারবেন নিজের পোশাক, যার নাম ডিজাইন ল্যাব। দর্শনার্থীদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকবে নানা ধরনের খাবারের আয়োজন, মোট ১০ জন ভেন্ডরের মুখরোচক খাবার । আর্ট গ্যালারিতেও থাকবে নানা ধরনের শিল্পকর্মের এনালগ থেকে ডিজিটাল বিবর্তনের প্রদর্শন।

আর্কা ফ্যাশন উইক এডব্লিউ ২৩ আয়োজনটিতে গোল্ড পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো ডটকম এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন। সিলভার স্পন্সর হিসেবে থাকছে ইও ইও সো বাংলাদেশ।