শীতের সন্ধ্যায় কফির সঙ্গে গান
শেয়ার করুন
ফলো করুন

এই মিউজিক্যাল সন্ধ্যার পুরোটা সময় তাহসান নিজের কালজয়ী গানগুলো দিয়ে মাতিয়ে রেখেছিলেন দর্শকদের। এক মাসজুড়ে চলা ক্যাম্পেইনের পর সিনাবন বাংলাদেশ ও সেকেন্ড কাপ-এর ৪০ জন ভাগ্যবান ক্রেতা সুযোগ পেয়েছেন তাহসান-এর সঙ্গে দেখা করা ও গান শোনার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনাবন বাংলাদেশ ও সেকেন্ড কাপ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকসহ আরও অনেকেই।

বিজ্ঞাপন

সেকেন্ড কাপ-এর কফি ও সিনাবন বাংলাদেশের বান হাতে এই ইভেন্টে তাহসান-এর সঙ্গে দেখা করতে পেরে অনেকেই আপ্লুত। এজন্য তারা সিনাবন বাংলাদেশ ও সেকেন্ড কাপ-কে ধন্যবাদ জানিয়েছেন তাদের এই সুন্দর আয়োজনের জন্য। আবারও এমন আয়োজনে দর্শকদের হৃদয় জয়ের প্রতিশ্রুতিও দিয়েছে সিনাবন বাংলাদেশ ও সেকেন্ড কাপ।

ছবি: সেকেন্ড কাপ

বিজ্ঞাপন
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১৪: ০২
বিজ্ঞাপন