ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বার্গারপ্রেমীদের জন্য চলছে বার্গার ব্লিস
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার ফুড সিনে নতুন করে উচ্ছ্বাস যোগ করেছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বিশেষ আয়োজন ‘বার্গার ব্লিস’। শহরের ব্যস্ততার ভেতরেও যাঁরা একটু ভিন্ন স্বাদের সন্ধান করেন, তাঁদের জন্য এটি যেন এক নিখুঁত গন্তব্য।

বিজ্ঞাপন

বার্গারের স্বাদে বৈচিত্র্যের ছোঁয়া

এম্বার রুম রেস্তোরাঁয় ২৩ এপ্রিল শুরু হওয়া এই আয়োজনে মিলছে ছয় ধরনের আলাদা স্বাদের বার্গার—যেখানে প্রতিটি আইটেমেই রয়েছে নিজস্ব স্বকীয়তা। বিফ, চিকেন, চিংড়ি ও ভেজ—এই চার ধরনের উপাদান দিয়ে তৈরি ছয় ধরনের বার্গারগুলোর মধ্যে ছিলো ট্রাফল তেল দিয়ে কাউবয় বিফ বার্গার , বারবিকিউ বিফ শর্ট রিবস , মসলাদার চিকেন চিজ , মচমচে ভাজা টেন্ডার চিকেন , কাজুন মশলায় মাখানো ব্রেড করা চিংড়ি এবং পনির ও মাশরুম বার্গার। যার মধ্যে কাউবয় বিফ বার্গারটি আলাদা করে নজর কাড়ে। ট্রাফল তেল, বিফ বেকন, ভাজা ডিম, অনিয়ন রিং ও চেডার চিজের মেলবন্ধনে তৈরি এই বার্গারে পাওয়া যায় টক-মসলাদার এক অনন্য স্বাদ।

ছিলো বিফ, চিকেন, চিংড়ি ও ভেজ এই চার ধরনের উপাদান দিয়ে তৈরি ছয় ধরনের বার্গার
ছিলো বিফ, চিকেন, চিংড়ি ও ভেজ এই চার ধরনের উপাদান দিয়ে তৈরি ছয় ধরনের বার্গার

মচমচে টেন্ডার চিকেন বার্গারটি আবার স্বাদে ভারসাম্যের দারুণ উদাহরণ—ফ্রায়েড চিকেন স্ট্রিপস, লেটুস, টমেটো, অনিয়ন রিং ও হালকা ঝাল শ্রিরাচা সস মিলিয়ে তৈরি এই আইটেম বেশ জনপ্রিয়। অন্যদিকে কাজুন মসলায় মাখানো চিংড়ি বার্গারটি গলানো মোজারেলা, গার্লিক হার্ব মেও ও ফ্রিজলড অনিয়নের সঙ্গে এনে দেয় একেবারে আলাদা এক টেক্সচার ও স্বাদ। নিরামিষভোজীদের জন্য রয়েছে পনির ও মাশরুম বার্গার, যা স্বাদে কোনো অংশেই কম নয়।
প্রতিটি বার্গারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কোলস্লো, কেচাপ-মাস্টার্ড, সঙ্গে পছন্দমতো রোস্টেড আলু বা সালাদ—যা পুরো অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করে তোলে।

প্রতিটি বার্গারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কোলস্লো, কেচাপ-মাস্টার্ড
প্রতিটি বার্গারের সঙ্গে পরিবেশন করা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কোলস্লো, কেচাপ-মাস্টার্ড
ট্রাফল তেল দিয়ে কাউবয় বিফ বার্গার
ট্রাফল তেল দিয়ে কাউবয় বিফ বার্গার
বিজ্ঞাপন

সীমাহীন মকটেলে সতেজতা

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ১২ ধরনের আনলিমিটেড মকটেল। ভার্জিন সানরাইজ, শার্লি টেম্পল, ম্যাঙ্গো মিউল থেকে শুরু করে শসা-পুদিনা কুলার কিংবা তরমুজ রিফ্রেশার—প্রতিটি পানীয়তেই রয়েছে আলাদা সতেজতা। বিশেষ করে তরমুজ রিফ্রেশার গরমের দিনে এনে দেয় এক স্বস্তিদায়ক অনুভূতি।খাবারের শেষে রয়েছে চকলেট ও ভ্যানিলা—এই দুই স্বাদের আইসক্রিম। এর মধ্যে ভ্যানিলা আইসক্রিমের মসৃণ স্বাদ বেশ প্রশংসা কুড়িয়েছে।

 অন্যতম আকর্ষণ ১২ ধরনের আনলিমিটেড মকটেল
অন্যতম আকর্ষণ ১২ ধরনের আনলিমিটেড মকটেল
তরমুজ রিফ্রেশার গরমের দিনে এনে দেয় এক স্বস্তিদায়ক অনুভূতি
তরমুজ রিফ্রেশার গরমের দিনে এনে দেয় এক স্বস্তিদায়ক অনুভূতি

স্বাস্থ্য ও পরিবেশের যত্ন

হোটেলের নির্বাহী শেফ শীতল বটলেরো জানান, প্রতিটি বার্গারে ব্যবহার করা হয়েছে ভিন্ন টপিং ও সস, যাতে প্রতিটি আইটেমে আলাদা স্বাদ পাওয়া যায়। শুধু তা–ই নয়, রান্নার উপকরণগুলোও রাখা হয়েছে সম্পূর্ণ সতেজ ও স্বাস্থ্যসম্মত—টমেটো, শসা, পুদিনা বা লেবুর মতো উপাদান সরাসরি সংগ্রহ করা হয় হোটেলের ছাদবাগান থেকে।

প্রতিটি বার্গারে ব্যবহার করা হয়েছে ভিন্ন টপিং ও সস, যাতে প্রতিটি আইটেমে আলাদা স্বাদ পাওয়া যায়
প্রতিটি বার্গারে ব্যবহার করা হয়েছে ভিন্ন টপিং ও সস, যাতে প্রতিটি আইটেমে আলাদা স্বাদ পাওয়া যায়
ভ্যানিলা আইসক্রিমের মসৃণ স্বাদ বেশ প্রশংসা কুড়িয়েছে
ভ্যানিলা আইসক্রিমের মসৃণ স্বাদ বেশ প্রশংসা কুড়িয়েছে

২৩ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৯ মে পর্যন্ত চলবে এই আয়োজন, প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত। জনপ্রতি খরচ ৪,০০০ টাকা, আর নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারও।সঙ্গে উপভোগ করতে পারবেন লাইভ সঙ্গীতের মূর্ছনা।

উপভোগ করতে পারবেন লাইভ সঙ্গীতের মূর্ছনা
উপভোগ করতে পারবেন লাইভ সঙ্গীতের মূর্ছনা

বন্ধু বা প্রিয়জনের সঙ্গে একটু ভিন্ন স্বাদের সন্ধ্যায় বেরিয়ে পড়তে চাইলে এই ‘বার্গার ব্লিস’ হতে পারে এক অনন্য অভিজ্ঞতা—যেখানে প্রতিটি কামড়ে মিলবে নতুন চমক।

ছবি : হাল ফ্যাশন

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২: ৩৯
বিজ্ঞাপন