বিশ্বকাপ উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের আয়োজন, ফিফা নাইটস অ্যাট ওয়েসিস
শেয়ার করুন
ফলো করুন

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা সারা বিশ্বের মতো ছড়িয়ে পড়েছে আমাদের দেশেও। ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য বিশ্বকাপকে দারুণভাবে উপভোগ করতে ক্রাউন প্লাজা গুলশান ঢাকা  করেছে বিশেষ আয়োজন।

বিজ্ঞাপন

শুরু হয়েছে ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস’, যেখানে ফুটবল–ভক্তরা উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত।

হোটেলের দ্বিতীয় তলার ওয়েসিস লাউঞ্জে বিশ্বকাপ চলাকালে প্রাণবন্ত ফুটবল আড্ডার সঙ্গে উপভোগ করা যাবে দারুণ সব খাবার। এখানে অতিথিরা অন্য সমর্থকদের সঙ্গে একসঙ্গে বসে বড় পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন প্রতিটি ম্যাচ। অসাধারণ গোল, শেষ মুহূর্তের নাটকীয় জয় কিংবা স্নায়ুচাপের পেনাল্টি শুটআউট—সবকিছুই উপভোগ করা যাবে উৎসবমুখর পরিবেশে, সঙ্গে থাকবে ক্রাউন প্লাজার বিশ্বমানের আতিথেয়তা।

বিজ্ঞাপন

মাত্র এক হাজার টাকা নিট মূল্যের এন্ট্রি পাসে দর্শনার্থীরা এই আয়োজনের অংশ হতে পারবেন। বিশেষ সুবিধা হলো, পাসের সম্পূর্ণ মূল্য খাবার ও পানীয় ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। বিশ্বকাপের আমেজ আরও বাড়াতে হোটেলটি এনেছে ফিফা-অনুপ্রাণিত বিশেষ মেনু। এতে থাকছে সিগনেচার গ্রিল, গুমে বার্গার, ওভেন বেকড পিৎজা, শেয়ারিং প্ল্যাটার, বিভিন্ন স্ন্যাকস ও মুখরোচক ডেজার্ট।
রাতের ম্যাচ উপভোগ করতে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ ফিফা স্টেকেশন প্যাকেজ, যার মূল্য শুরু ১১ হাজার ৯৯৯ টাকা থেকে (দুজনের জন্য)। এই প্যাকেজে থাকছে সকালের নাশতা, ‘ফিফা নাইটস অ্যাট ওয়েসিস’-এ বিনা মূল্যে প্রবেশ, নির্বাচিত ফিফা মেনু আইটেমে ২০ শতাংশ ছাড় এবং বিকেল চারটা পর্যন্ত লেট চেকআউট সুবিধা।

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে এয়ার অ্যাস্ট্রার সৌজন্যে থাকছে র‍্যাফল ড্র। এতে তিনজন বিজয়ী পাবেন ঢাকা–কক্সবাজার–ঢাকা যাওয়া-আসার বিমান টিকিট। এ ছাড়া টুর্নামেন্টজুড়ে থাকবে ম্যাচ প্রেডিকশন প্রতিযোগিতা, ফ্যান চ্যালেঞ্জ, ইনফ্লুয়েন্সার উপস্থিতি ও ম্যাচ-নাইট সারপ্রাইজ। এই বিশ্বকাপ মৌসুমে শহরের ফুটবলপ্রেমীদের জন্য ক্রাউন প্লাজা ঢাকা গুলশান হতে পারে দারুণ এক উদ্‌যাপনের ঠিকানা, যেখানে একসঙ্গে উপভোগ করা যাবে ফুটবলের সর্ববৃহৎ আসরের প্রতিটি উত্তেজনাপূর্ণ মুহূর্ত।

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১১: ৪৩
বিজ্ঞাপন