দি ওয়েস্টিন ঢাকায় সাত দিনব্যাপী ভালোবাসার আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

৭ ফেব্রুয়ারি থেকে শুরু করে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত, ওয়েস্টিন ঢাকা উপহার দিচ্ছে মনোমুগ্ধকর পরিবেশ, লোভনীয় সব খাবার ও চোখ ধাঁধানো সাজসজ্জা যা প্রেমের আনন্দ, সৌন্দর্য ও বৈচিত্র্যময় মাধুর্যের প্রতীক। গ্র্যান্ড এন্ট্রান্স থেকে পুরো হোটেল সজ্জিত থাকবে ভালোবাসার আদলে। ‘লাভ ট্রি’তে অতিথিরা নিজের মনের কথা প্রিয়জনকে লিখতে পারবেন এবং জিতে নিতে পারে আকর্ষণীয় পুরস্কার।
ভ্যালেন্টাইনস সপ্তাহের প্রতিদিন ওয়েস্টিন ঢাকায় থাকবে ভিন্ন ভিন্ন আয়োজন। প্রতিটি অনুষ্ঠানের আনন্দ বাড়াতে রয়েছে বিশেষ পুরস্কার এয়ার টিকিট, হীরার আংটিসহ আরও অনেক কিছু।

মিষ্টিপ্রেমীদের জন্য ডেইলি ট্রিটসে রয়েছে মজাদার বেকারি ও পেস্ট্রির আয়োজন। এই ট্রিট একা উপভোগ করা হোক বা প্রিয়জনের সঙ্গে শেয়ার করা হোক, ডেইলি ট্রিটসে সবার জন্য থাকবে এই আয়োজন। শহরের সেরা বুফে রেস্তোরাঁ হিসেবে, ‘সিজনাল টেস্টস’ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে আয়োজন করবে বিশেষ বুফে লাঞ্চ, যার মূল্য জনপ্রতি ৪ হাজার ৫০০ টাকা এবং ডিনার বুফে জনপ্রতি ৮ হাজার ৯৯৯ টাকা। বুফেতে আন্তর্জাতিক ও দেশীয় সুস্বাদু খাবার থাকবে।

বিজ্ঞাপন

দি ওয়েস্টিন ঢাকার বুফে মেনুতে থাকছে ভ্যালেন্টাইনের স্পেশাল কার্ভিং স্টেশন, লাইভ স্টেশন, সুশি স্টেশন, এক্সক্লুসিভ গ্রিল স্টেশন এবং হার্ট মেল্টেড ডেজার্ট আইটেমস। উদযাপনটিকে আরও সহজলভ্য করতে বুফেতে নির্দিষ্ট ব্যাংক কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফার। এ ছাড়া ২৩ তলায় অবস্থিত ইতালীয় রেস্তোরাঁ প্রেগো একটি বিশেষ রোমান্টিক ডিনার অভিজ্ঞতা প্রদান করার আয়োজন করবে। শহরের একটি অতুলনীয় দৃশ্য উপভোগ করার সময় অতিথিরা ইতালির স্বাদ উপভোগ করতে পারেন।

ভালোবাসার মানুষের সাথে নির্জনে দিনটি উদ্‌যাপন করতে পারবেন ‘টি ওয়েস্টিন ঢাকা’র স্পেশাল ভ্যালেনটাইনস রুম প্যাকেজের সঙ্গে। ভ্যালেন্টাইনস উইক উদযাপনে যোগ দেওয়ার জন্য ওয়েস্টিন ঢাকা সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২: ০০
বিজ্ঞাপন