
রমজানজুড়ে হোটেলটির লয়াল্টি প্রোগ্রাম ‘প্রিমিয়ার ক্লাব’ সদস্য, ঢাকা রিজেন্সি ফ্যান গ্রুপ মেম্বার এবং নির্দিষ্ট ব্যাংক কার্ডহোল্ডাররা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা। আর প্রাইম পার্টনার হিসেবে ব্র্যাক ব্যংকের নির্বাচিত কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ ‘বাই ওয়ান গেট টু’ অফার। যা ইফতার কিংবা ডিনার আয়োজনকে করে তুলবে আরও সাশ্রয়ী ও আনন্দঘন।

এছাড়া কর্পোরেট পার্টনার ও নির্বাচিত কার্ডহোল্ডারদের জন্য রয়েছে এক্সক্লুসিভ ব্যুফে ডিনার বান্ডেল অফার। মাত্র ৯,৯৯৯ টাকায় ৩ জন এবং ১১,৯৯৯ টাকায় ৪ জন উপভোগ করতে পারবেন আনলিমিটেড ব্যুফে ডিনার। আভিজাত্যপূর্ণ পরিবেশে প্রিমিয়াম ডাইনিং অভিজ্ঞতার সঙ্গে এই অফার নিঃসন্দেহে এনে দেবে বাড়তি স্বস্তি।

রমজানের সন্ধ্যায় শহরের আলোঝলমলে আকাশের নিচে ইফতার উপভোগ করতে চাইলে হোটেলের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রীল অন দা স্কাইলাইন হতে পারে আদর্শ গন্তব্য। এখানে থাকছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির জন্য বিশেষ প্ল্যাটার। প্রিমিয়ার ক্লাব সদস্য ও ব্যাংক কার্ডহোল্ডাররা পাচ্ছেন অতিরিক্ত ২০ শতাংশ ডিসকাউন্ট—যা রমজানের আড্ডাকে করে তুলবে আরও প্রাণবন্ত।

ঢাকা রিজেন্সি বরাবরই পরিচিত তার আন্তরিক সেবা, পরিমিত আভিজাত্য ও মনোমুগ্ধকর পরিবেশের জন্য। এবারের রমজান আয়োজনেও সেই ধারাবাহিকতা বজায় রেখে অতিথিদের জন্য সাজানো হয়েছে এমন এক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি মুহূর্তে প্রতিফলিত হবে রমজানের মূল চেতনা—একতা, উদারতা ও আনন্দ ভাগাভাগি।

পরিবারের সঙ্গে শান্ত এক ইফতার, বন্ধুদের সঙ্গে প্রাণখোলা আড্ডা কিংবা কর্পোরেট আয়োজন—সব ক্ষেত্রেই এই বিশেষ অফার হতে পারে এক নিখুঁত পছন্দ। আগ্রহী অতিথিদের অগ্রিম বুকিংয়ের মাধ্যমে এই আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানানো হয়েছে। বিস্তারিত তথ্য ও বুকিংয়ের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১৩-৩৩২৬৬১ নম্বরে অথবা হোটেলের অফিসিয়াল ফেসবুক পেজে।

রমজানের এই পবিত্র মাসে আভিজাত্য, স্বাদ আর সম্প্রীতির এক পরিপূর্ণ অভিজ্ঞতার জন্য ঢাকা রিজেন্সি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।
ছবি: ঢাকা রিজেন্সি