ফ্যানফেয়ারের মেগা কনটেস্ট বিজয়ীদের পুরস্কার দিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তানভীর তুষার
শেয়ার করুন
ফলো করুন

পুরস্কার পেয়ে বিজয়ীরা উচ্ছ্বাসের পাশাপাশি এ ধরনের ক্রিয়েটিভ কনটেন্ট তৈরির প্রতিযোগিতাকে স্বাগত জানান। অনুষ্ঠানে তানভীর এইচ তুষার বলেন, দেশের প্রথম সোশ্যাল কমার্স প্রতিষ্ঠান হিসেবে ফ্যানফেয়ার যেভাবে কাজ করছে, সেটি অভাবনীয়। প্ল্যাটফর্মটি কোয়ালিটি ভিডিও কনটেন্টকে যেভাবে গুরুত্ব দিয়েছে, সেটি প্রশংসার দাবিদার।

ফ্যানফেয়ার বাংলাদেশের প্রথম সোশ্যাল কমার্স প্ল্যাটফর্ম। প্রতিষ্ঠানটি দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ড ও ইউজারদেরকে প্রাধান্য দিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে। ফ্যানফেয়ার অ্যাপে ভালো মানের কনটেন্ট চাইলেই ইউজাররা শেয়ার করতে পারেন। এর পাশাপাশি বিভিন্ন কনটেস্টেও অংশগ্রহণ করতে পারেন অ্যাপ ব্যবহারকারীরা।

বিজ্ঞাপন

বর্তমানে ফ্যানফেয়ার অ্যাপে চলছে ‘ফেবারিট হোমমেড ফুড’ নামের একটি মেগা ভিডিও কনটেস্ট। যেখানে যে কেউ চাইলেই যেকোনো খাবারের রেসিপি, ভ্লগ কিংবা খাবার পরিবেশন–সম্পর্কিত ভিডিও শেয়ার করতে পারবেন আর জিতে নেওয়া যাবে মাইক্রোওভেন, ইলেকট্রিক স্টোভ ও রাইস কুকারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

ছবি: ফ্যানফেয়ার

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৪, ১২: ৪৬
বিজ্ঞাপন