স্বপ্নের বিয়ের সব আয়োজন এবার এক ছাদের নিচে, ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় প্রথম ওয়েডিং ফেস্টিভ্যাল
শেয়ার করুন
ফলো করুন

ইন্টারকন্টিনেন্টাল ঢাকার আয়োজনে এটিই প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল, যেখানে বিয়ের পরিকল্পনার প্রায় সব সেবা ও সমাধান মিলবে এক ছাদের নিচে। স্বপ্নের বিয়েকে বাস্তবে রূপ দিতে আগ্রহী যুগল, তাঁদের পরিবার এবং ওয়েডিং-সংশ্লিষ্ট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য এটি হয়ে উঠবে এক অনন্য মিলনমেলা।
দুই দিনের এই উৎসবে দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এক্সক্লুসিভ ওয়েডিং প্যাকেজের পাশাপাশি অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ অফার, নতুন ধারা ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন। থাকবে বিয়ের সাজসজ্জার নান্দনিক ধারণা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গয়না, হানিমুন পরিকল্পনা, পেশাদার ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং সেবা, ব্যাংকিং সুবিধা, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, প্রিমিয়াম ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, আন্তর্জাতিক মানের প্রসাধনী এবং বিলাসবহুল গাড়ির প্রদর্শনী।

অংশ নিচ্ছে যেসব প্রতিষ্ঠান

উৎসবে অংশ নিচ্ছে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান ও ব্র্যান্ড। এর মধ্যে রয়েছে সারাহ করিম কতুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ। এ ছাড়া সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্যজীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনা মূল্যে পরামর্শ নেওয়ার সুযোগও থাকবে।

সাংস্কৃতিক পরিবেশনা ও র‍্যাফেল ড্র

উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের ফ্যাশন শো, জালেওর কাওয়ালি পরিবেশনা এবং আকর্ষণীয় র‍্যাফেল ড্র। র‍্যাফেলের বিজয়ীদের জন্য থাকছে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞাপন

বিশেষ ওয়েডিং-থিম ডাইনিং

এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছে বিশেষ খাদ্য আয়োজনও। ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে পরিবেশন করা হবে বিশেষ ওয়েডিং-থিমড ডিনার। অতিথিরা উপভোগ করতে পারবেন খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট, বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের জনপ্রিয় নানা পদ। পাশাপাশি নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে ‘বাই ওয়ান, গেট থ্রি’ বিশেষ ডাইনিং অফার।

সংবাদ সম্মেলন ও আনুষ্ঠানিক উন্মোচন

আজ ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। সেখানে হোটেলটির নেতৃত্ব ও সহযোগী প্রতিষ্ঠানগুলো দুই দিনব্যাপী এই উদ্‌যাপনের বিস্তারিত তুলে ধরে এবং দেশের শীর্ষস্থানীয় ওয়েডিং ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোকে এক ছাদের নিচে একত্র করার পরিকল্পনার কথা জানায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের কোম্পানি সেক্রেটারি ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার স্বত্বাধিকারী মোহাম্মদ মোজাম্মেল হক, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ডিরেক্টর (ফুড অ্যান্ড বেভারেজ) অলিভিয়ের ক্লদ লোরো, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ডা. রাইয়াতুন তেহরিন, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের হেড অব ক্রিয়েটিভ শাহ মোহাম্মদ দিদারুল আলম দিপু, আমিশে জুয়েলারির সহকারী ব্যবস্থাপক বৃষ্টি খন্দকার, ড্রিম উইভারের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আমানুর রহমান (আমান) এবং র‍্যানকন মোটরস লিমিটেডের ডিভিশনাল হেড অব মার্কেটিং চৌধুরী মো. নাবিল হাসান।

সবার জন্য উন্মুক্ত

‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ সবার জন্য উন্মুক্ত এবং এতে অংশ নিতে কোনো প্রবেশমূল্য লাগবে না। বিয়ের পরিকল্পনা, নতুন ধারণা, বিশেষজ্ঞের পরামর্শ এবং এক্সক্লুসিভ অফারের সমন্বয়ে এই আয়োজন হয়ে উঠতে যাচ্ছে দেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির অন্যতম বড় উৎসব। ২০২৬ সালের ৩১ জুলাই ও ১ আগস্ট—উভয় দিনই বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

ইন্টারকন্টিনেন্টাল ঢাকা সবাইকে এই উৎসবে অংশ নিয়ে বিশ্বমানের ওয়েডিং অভিজ্ঞতা, নান্দনিক আয়োজন এবং বিলাসবহুল আতিথেয়তার স্বাদ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

ছবি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

বিজ্ঞাপন
প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ১০: ২১
বিজ্ঞাপন