
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট খাদ্য অনুরাগীদের জন্য হোটেলটির জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট ‘গ্রিল অন দা স্কাইলাইন’-এ আয়োজন করেছে ‘বার বি কিউ ফিয়েস্তা’। হেমন্তের হিমেল সন্ধ্যা গুলিকে আরও উষ্ণ এবং মনোমুগ্ধকর করে তুলতে ‘বার-বি-কিউ ফিয়েস্তা’ চলবে প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১১ টা পর্যন্ত।


ঢাকার স্কাই লাইনের মনোমুগ্ধকর পরিবেশ এবং মনোরম দৃশ্যের জন্য জনপ্রিয়। সঙ্গে রেস্টুরেন্টটিতে যোগ হচ্ছে বার-বি-কিউ ফিয়েস্তা। ম্যারিনেট করা মাংস থেকে শুরু করে গ্রিল্ড শাকসবজি। প্রতিটি প্লেটের জন্যই থাকবে বিশেষ কিছু। তাজা ও সুস্বাদু মাংসের সঙ্গে সাইড ডিশ হিসেবে থাকছে সামুদ্রিক খাবার। এই অনুষ্ঠানে অতিথিরা পাবেন সেরা মানের তাজা গ্রিলড খাবার, যা ওপেন ফায়ারে গ্রিল করে প্রস্তুত করা হবে।


গ্রিলের ওপর মাংসের ঝিলিক এবং সবজির সুগন্ধি এমন এক পরিবেশ তৈরি করে, যা খাবারের মতোই মনোরম। রসালো কাবাব, টিক্কা, নিখুঁতভাবে গ্রিল করা চিকেন এবং গরুর মাংসের স্টেক ছাড়াও আছে কয়েকটি প্লেটার অফার। যা অতিথিদের মুহূর্ত আরও উপভোগ্য করে তুলবে।
এই উৎসবে শুধু খাবার নয়, উপভোগ করা যাবে ঢাকার অপূর্ব রাত্রিকালীন দৃশ্য এবং লাইভ মিউজিকের সঙ্গে এক অসাধারণ সন্ধ্যা। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মসৃণ ছন্দ, চিত্তাকর্ষক আলো খাবারের অভিজ্ঞতাকে পরিপূর্ণ করে তুলবে।

ছবি: ঢাকা রিজেন্সি