খাবার ও ওয়েলনেসে ভরপুর ঈদ আয়োজন ঢাকা রিজেন্সিতে
শেয়ার করুন
ফলো করুন

ঈদের ছুটিতে শহরের মধ্যেই আরামদায়ক অবকাশ কাটাতে চাইলে অতিথিরা উপভোগ করতে পারবেন আকর্ষণীয় ‘লাক্সারি স্টেকেশন প্যাকেজ’। মাত্র ৭,৯৯৯ টাকা নেট মূল্যে থাকছে বিলাসবহুল থাকার অভিজ্ঞতার পাশাপাশি সমৃদ্ধ বুফে ব্রেকফাস্ট। আরও জমকালো অভিজ্ঞতার জন্য রয়েছে ফুল বোর্ড প্যাকেজ, যেখানে ১৩,৯৯৯ টাকা নেট মূল্যে অতিথিরা উপভোগ করতে পারবেন স্টে, বুফে ব্রেকফাস্ট, সেট লাঞ্চ এবং বুফে ডিনারের পূর্ণ আয়োজন। নির্বাচিত ব্যাংক কার্ডের মাধ্যমে থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ রুম নাইট ফ্রি সুবিধাও।

খাবারপ্রেমীদের জন্য ঈদ আয়োজনের অন্যতম আকর্ষণ হতে পারে হোটেলটির গ্রান্ডিওস রেস্টুরেন্ট-এ বিশেষ ঈদ বুফে ডিনার। ৫,৫৫৫ টাকা নেট মূল্যের এই বুফেতে নির্বাচিত পার্টনারদের মাধ্যমে থাকছে ‘বাই ওয়ান গেট ফোর’ পর্যন্ত অফার। পরিবার ও বন্ধুদের সঙ্গে উৎসবের মুহূর্ত উপভোগ করতে থাকছে বিশেষ “ঈদ রি-ট্রিট উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস” বুফে ডিনার আয়োজন, যেখানে চারজন একসঙ্গে ডাইন করতে পারবেন মাত্র ১১,১১১ টাকা নেটে।

বিজ্ঞাপন

ঈদের ব্যস্ততা শেষে একটু প্রশান্তি খুঁজছেন যারা, তাদের জন্য থাকছে ‘সুইমিং স্প্ল্যাশ’ অভিজ্ঞতা। মাত্র ১,০০০ টাকায় সুইমিং সুবিধা উপভোগ করতে পারবেন বড়রা ও শিশুরা। পাশাপাশি স্বাস্থ্যসচেতন অতিথিদের জন্য থাকছে জিম মেম্বারশিপে বিশেষ সেলিব্রেশন ডিল।

ওয়েলনেস ও সৌন্দর্যচর্চার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। ঈদ উপলক্ষে সব অতিথির জন্য স্পা ও স্যালন সেবায় থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। আর ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব সদস্যরা উপভোগ করতে পারবেন ৩০ শতাংশ পর্যন্ত বিশেষ ডিসকাউন্ট। এছাড়া আকাশছোঁয়া ভিউয়ের সঙ্গে সুস্বাদু খাবারের অভিজ্ঞতা দিতে গ্রিল অন দ্য স্কাইলাইন-এ থাকছে খাবারে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

উৎসবের আনন্দ, বিলাসী আতিথেয়তা আর সুস্বাদের সমন্বয়ে এবারের ঈদকে আরও বিশেষ করে তুলতে প্রস্তুত ঈদ আয়োজন ঢাকা রিজেন্সিতে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর জন্য এটি হতে পারে রাজধানীর অন্যতম আকর্ষণীয় উৎসব গন্তব্য।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ মে ২০২৬, ১০: ০০
বিজ্ঞাপন