ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় সপ্তাহব্যাপী চলছে, চাটগাঁইয়া ফুড ফেস্টিভ্যাল
শেয়ার করুন
ফলো করুন

উৎসব উপলক্ষে ১৩ আগস্ট হোটেলে আমন্ত্রিত মিডিয়া ব্যক্তিত্ব এবং লাইফস্টাইল সাংবাদিকদের জন্য আয়োজন করা হয় এক বিশেষ সংবাদ সম্মেলনের। যেখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এই আয়োজনের। সঙ্গে ছিল চট্টগ্রামের গানে নৃত্য পরিবেশনা। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ছিল মেজবানের আয়োজন। আয়োজনে এক্সিকিউটিভ শেফ শীতল বোতেলরো বলেন, চট্টগ্রামের খাবার শুধু ঝাল-মসলা নয়, বরং এতে মিশে রয়েছে আরব, পারস্য, মুঘল ও উপকূলীয় ঐতিহ্যের ছোঁয়া।

চট্টগ্রামের খাবারের বৈচিত্র্য শুধুই মেজবান নয়, এখানে আছে উপকূলীয় মাছ, বিভিন্ন ভর্তা এবং দেশি মিষ্টির সমৃদ্ধ আয়োজন। আমরা অতিথিদের জন্য চট্টগ্রামের আসল স্বাদ তুলে ধরার চেষ্টা করছি।” সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার ডেভিড ও’হ্যানলন, ডিরেক্টর অব ফুড অ্যান্ড বেভারেজ অলিভিয়ের লোরো, ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং রেজওয়ান মারুফ, ডিরেক্টর অব মার্কেটিং সাদমান সালাহউদ্দিন, ব্র্যাক ব্যাংকের হেড অব অ্যালায়েন্সেস মো. আশরাফুল আলম এবং প্রবাসীর হেলিকপ্টারের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বায়েজিদ আল হাসান।

বিজ্ঞাপন

উৎসবে থাকছে আখনি বিরিয়ানি, বিফ কালাভুনা, ছোলার ডালের সঙ্গে গরুর মাংস, মেজবানি বিফ, পায়া, রুপচাঁদা ফ্রাই, লইট্টা ফ্রাই, গলদা চিংড়ি মাসালা, দুরুশ কুরা, নোনা ইলিশ লাউ শাক, খাইশ্যা, শুঁটকি এবং নানারকম ভর্তা। মিষ্টির জন্য থাকবে পিঠা, সেমাই, হালুয়া, মেজবানি পায়েস সহ বিভিন্ন দেশীয় মিষ্টান্ন। ফিউশন হিসেবে ঝুরা বিফের সুশি ছিল বেশ মুখরোচক। শেফ আরও যোগ করেন, “আমাদের কিচেন টিম অত্যন্ত যোগ্য ও দক্ষ। আমরা আন্তর্জাতিক ও স্থানীয় স্বাদের সমন্বয়ে একটি অনন্য অভিজ্ঞতা দিতে চাই। অতিথিদের জন্য থাকবে বিভিন্ন ধরনের মাছ, শাকসবজি ও মিষ্টি, যা একটি সম্পূর্ণ চাটগাঁইয়া স্বাদের ভ্রমণ তৈরি করবে।”

আয়োজনে প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের লাইভ সাংস্কৃতিক পরিবেশনা উৎসবকে দেবে আরও প্রাণবন্ত রূপ। এছাড়াও থাকবে রোমাঞ্চকর হেলিকপ্টার জয় রাইড জেতার সুযোগ, যা র‍্যাফেল ড্র’র মাধ্যমে পাওয়া যাবে। বুফে ডিনারের মূল্য রাখা হয়েছে  ৯,৫০০ টাকা। নির্বাচিত ব্র্যাক ব্যাংক কার্ডধারীদের জন্য থাকবে বাই ওয়ান গেট থ্রি অফার। এছাড়াও থাকছে বাই ওয়ান গেট ওয়ান ও বাই ওয়ান গেট টু অফার নির্বাচিত পার্টনারদের মাধ্যমে।

ছবি: ইন্টারকন্টিনেন্টাল ঢাকা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৫: ০০
বিজ্ঞাপন