লো মেরিডিয়েন ঢাকায় কফির আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিক কফি দিবস ঘিরে লো মেরিডিয়েন ঢাকা আয়োজন করে বিশেষ মিট অ্যান্ড গেট ইভেন্ট। প্রতিবছরের মতো ১ অক্টোবর কফি দিবস উপলক্ষে লো মেরেডিয়েন ঢাকার সঙ্গে কফির যে ব্রান্ড রিলেশন, এবারও তা সবার সামনে তুলে ধরা হয়।

হোটেলের কফি হাব ল্যাটিচিউড ২৩ ক্যাফেতে আয়োজন করা হয়েছে স্পেশাল কফি মেনু। এর মধ্য দিয়ে আধুনিক পর্যটন ব্যবস্থায় শিল্প, সংস্কৃতি এবং কুলিনারি ব্যবস্থার একটি মেলবন্ধন খুঁজে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

লো মেরেডিয়েন ঢাকা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এই আয়োজনে অংশগ্রহণ এবং কফি সংস্কৃতি নিয়ে ভিন্ন এক অভিজ্ঞতা অর্জনের জন্য।

আন্তর্জাতিক কফি দিবসে কফিকে একটি বিশেষ পানীয় হিসাবে প্রচারণা ও উদযাপন করা হয়। ২০১৫ সালের ১ অক্টোবর ইতালির মিলান শহরে ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের সূচনা হয়; সেই সঙ্গে এই দিনে কফির প্রচারণার সঙ্গে কফির উৎপাদনে জড়িত দুর্দশাগ্রস্ত চাষিদের বাস্তব অবস্থা আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১৩: ৩০
বিজ্ঞাপন