
২৪ এপ্রিল বিকেলে চট্টগ্রামের ব্যস্ত জিইসি মোড়ে অবস্থিত সানমার ওশান সিটিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ব্র্যান্ডটির ২৯তম স্টোর। প্রায় ৫ হাজার স্কয়ার ফিটের বিশাল পরিসরে সাজানো এই স্টোরটি শুধু আকারেই নয়, বৈচিত্র্যেও হয়ে উঠেছে আলাদা। উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন ব্র্যান্ডের শীর্ষ কর্মকর্তারা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, লয়্যাল কাস্টমার এবং শুভানুধ্যায়ীরা। পুরো মলজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, যেন এক ফ্যাশন ফেস্টিভ্যাল।

এই নতুন স্টোরে পাওয়া যাবে লা রিভ-এর পূর্ণাঙ্গ কালেকশন। সামার সিজনের ট্রেন্ডি আউটফিট থেকে শুরু করে অফিস-টু-পার্টি লুক—সবকিছুই সাজানো হয়েছে আধুনিক ডিসপ্লেতে।
বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে নতুন “নাইন টু নাইন” কালেকশন, যা দিনের অফিস লুক থেকে সন্ধ্যার পার্টি স্টাইলে সহজেই রূপান্তরযোগ্য। পাশাপাশি এক্সক্লুসিভ “নার্গিসাস বাই লা রিভ” কালেকশনও আলাদা করে নজর কাড়বে ফ্যাশনপ্রেমীদের।
শুধু পোশাকই নয়—লাইফস্টাইল সেগমেন্টে জুতো, লেদার গুডস, হোম ডেকোর এবং বিভিন্ন অ্যাক্সেসরিজের সমৃদ্ধ সংগ্রহও থাকছে এই স্টোরে।
উদ্বোধন উপলক্ষে ২৬ এপ্রিল পর্যন্ত থাকছে ফ্ল্যাট ৫০% ছাড়। যা শপিংপ্রেমীদের জন্য নিঃসন্দেহে বড় আকর্ষণ। নতুন কালেকশন থেকে পছন্দের আউটফিট কেনার এ যেন এক দারুণ সুযোগ।
২০০৯ সালে যাত্রা শুরু করা লা রিভ আজ দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। নারীদের এথনিক ও ফিউশন পোশাক, পুরুষদের প্রিমিয়াম ও ক্যাজুয়াল আউটফিট, এমনকি শিশু ও কিশোর-কিশোরীদের জন্যও তাদের রয়েছে সমৃদ্ধ কালেকশন।
গুণগত মান, আধুনিক ডিজাইন এবং বৈচিত্র্যের জন্যই এই ব্র্যান্ডটি ফ্যাশনপ্রেমীদের কাছে হয়ে উঠেছে নির্ভরতার নাম।

চট্টগ্রামে যারা স্টাইলিশ শপিংয়ের নতুন অভিজ্ঞতা খুঁজছেন, তাদের জন্য এই স্টোর হতে পারে আদর্শ গন্তব্য। সময় ফুরানোর আগেই গ্র্যান্ড ওপেনিং অফারের সুযোগ নিতে ঘুরে আসতে পারেন সানমার ওশান সিটি-এর ৭ম তলায় অবস্থিত লা রিভ-এর নতুন স্টোরে।
ফ্যাশন, অফার আর অভিজ্ঞতা—সব মিলিয়ে এটি শুধু একটি স্টোর নয়, বরং একটি পূর্ণাঙ্গ স্টাইল ডেস্টিনেশন।
ছবি: লা রিভ