বর্ষবরণে ঢাকায় অভিজাত হোটেলগুলোতে  সংস্কৃতি ও রসনার মেলবন্ধন
শেয়ার করুন
ফলো করুন

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর অভিজাত হোটেলগুলোতে জমে উঠছে বর্ণিল উৎসবের আয়োজন। দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি ও আধুনিকতার মেলবন্ধনে আয়োজিত এসব অনুষ্ঠানে নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত নগরবাসী।

ক্রাউন প্লাজা ঢাকা

এয়ারপোর্ট সংলগ্ন ক্রাউন প্লাজা ঢাকা আয়োজন করেছে দিনব্যাপী বৈশাখী উৎসব ‘এসো হে বৈশাখ’ এবং ঐতিহ্যবাহী খাদ্য উৎসব ‘ঢাকাইয়া রসনা বিলাস’। ১৪ এপ্রিল ২০২৬ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত হোটেল প্রাঙ্গণ জুড়ে চলবে এই আয়োজন। মেলায় থাকছে নাগরদোলা, চু-চু ট্রেন, জাম্পিং ক্যাসেল, বাবল হাউস, ক্যারোজেল ও বেলুন শ্যুটিংসহ শিশু ও পরিবারের জন্য নানা বিনোদন। এছাড়া বায়োস্কোপ, পুতুলনাচ, জাদু প্রদর্শনী।

এছাড়াও উৎসবকে  আরও প্রাণবন্ত করে তুলতে থাকছে  লোকগানের পরিবেশনা। থাকছে ক্রিয়েটিভ কর্নার যেখানে দর্শনার্থীরা আলপনা, ফেস পেইন্টিং ও মেহেদির মাধ্যমে সাজতে পারবেন। খাদ্যপ্রেমীদের জন্য ‘ঢাকাইয়া রসনা বিলাস’-এ থাকছে সরিষা ইলিশ, ইলিশ পোলাও, কাচ্চি, কাবাব, কাঠি রোলসহ পুরান ঢাকার ঐতিহ্যবাহী নানা পদ। মিষ্টান্ন হিসেবে থাকবে নকশি পিঠা, ভাপা পিঠা, গুড়ের রসগোল্লা এবং চমক হিসেবে বিশেষ ‘আগুন পান’। নির্দিষ্ট ব্যাংক কার্ডে থাকছে ‘১টি কিনলে ৩টি ফ্রি’ অফার।

বিজ্ঞাপন

রেনেসন্স ঢাকা

একই দিনে গুলশানে রেনেসন্স ঢাকা গুলশানে অনুষ্ঠিত হবে ‘নববর্ষ আনন্দমেলা ১৪৩৩’। এখানে থাকবে বাউল সংগীত, গ্রামবাংলার লোকনৃত্য, বৈশাখী ফিউশন বিটস এবং লাইভ ফুড কর্নারসহ নানা আয়োজন।

এছাড়াও রেনেসন্সের ফাইন ডাইন রেস্তোরা বাহারে থাকছে ঐতিহ্যবাহী ‘বৈশাখী ভোজ’।  যেখানে বুফে  লাঞ্চ: ২,৪৫০ টাকা এবং বুফে ডিনার: ২,৯৫০ টাকা।

উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে গ্রুপ বুকিং-এ থাকছে ২০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পরিবার ও বন্ধুদের নিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য এটি হতে যাচ্ছে আরেকটি আকর্ষণীয় গন্তব্য।

বিজ্ঞাপন

রেডিসন ব্লু

অন্যদিকে কুর্মিটোলা রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে  বৈশাখ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ বুফে উৎসব। এখানে থাকছে ‘ইট ফোর পে ওয়ান ’ অফার, যেখানে পরিবার ও বন্ধুদের সঙ্গে উপভোগ করা যাবে দেশীয় ও আন্তর্জাতিক নানা পদ। ডিনার বুফে জনপ্রতি ৮,৪৫০ টাকা এবং ব্রাঞ্চ বুফে ৬,৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে বাই ওয়ান গেট টু ও বাই ওয়ান গেট ওয়ান অফার।

পাশাপাশি ফাইন এন্ড ডাইন’ অফারে জেতার সুযোগ থাকছে এয়ার এস্ট্রার কাপল এয়ার টিকিট এবং মুন্নু সিরামিক্সের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার।

এছাড়াও বৈশাখী আয়োজনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকছে পান্তা-ইলিশ, লাইভ মিউজিক, মেলা ও গেমসসহ সারাদিনের বিনোদন। জনপ্রতি ১,৮০০ টাকার এই প্যাকেজে খাবার বা স্ন্যাকসের সঙ্গে প্রবেশমূল্য রিডিম করার সুযোগ থাকবে।

সব মিলিয়ে, পয়লা বৈশাখ ১৪৩৩-কে ঘিরে রাজধানীর এই আয়োজনগুলো নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তৈরি করেছে এক অনন্য আনন্দমুখর পরিবেশ। পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে রঙ, স্বাদ ও সংস্কৃতির এই মিলনমেলায় যোগ দিতে নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০১: ৩৯
বিজ্ঞাপন