এফইএবি আয়োজনে শুরু সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার ফ্যাশন মানচিত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে মেলা আয়োজন একেবারেই স্বাভাবিক বিষয়। বছরের বিভিন্ন সময় মেলা হয়েই থাকে। তবে এবার ফ্যাশন উদ্যোগ, ফ্যাশন এন্টারপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এফইএবি) আয়োজন ব্যতিক্রম অন্য কারণে; ছোট ব্র্যান্ড ও উদ্যোগগুলোকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠিত ও বড় ব্র্যান্ডগুলোর অংশগ্রহণ। চমৎকার এই উদ্দেশ্য নিয়ে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু হয়েছে ‘সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসব’। মাইডাস সেন্টারে তিন দিনের এই প্রদর্শনী ও মেলায় অংশ নিচ্ছে ছোট–বড় মিলিয়ে ৩৯টি ব্র্যান্ড অংশ নিচ্ছে এ আয়োজনে।

মেলা জমেছে সকাল থেকেই
মেলা জমেছে সকাল থেকেই

সুতার গল্পের এ আয়োজনের রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, কে ক্রাফট, সাদাকালোর মতো বড় ব্র্যান্ডের পাশাপাশি আছে, খুঁত, সরলা, খাদি বাই নুভিয়া, ঋতি, আট কুঠুরি নয় দরজা, পোশাক বাই তান্না’জ, কালিন্দী, ভারমিলিয়ন, সিগনেট, পৌরাণিক, শস্য প্রবর্তনা, গুটিপা, অজিন, ভেনোরি, ফারহানা ফ্যাশন, মুনমুনস, মিতার গল্প, কইন্যা, সুরঞ্জনা, অয়ন ক্রাফটস, ঋ, মঞ্জুরী, যথাশিল্প, সীবনী, আজুরা বাই শান্তা কবির, বালুচর, কনক দ্য জুয়েলারি প্যালেস, পটের বিবি, বক্স অব অর্নামেন্টস, রিংকি’স এ্যাটায়ার, কল্পতরু, শিল্পলোক, মিথ এবং এন’স কিচেন।

বিজ্ঞাপন

সুতোর গল্প: নিজস্বতায় বোনা উৎসবে পেমেন্ট পার্টনার বিকাশ,  স্ট্র্যাটেজিক পার্টনার হাল ফ্যাশন। এ ছাড়া সহযোগিতায় আছে এসএমই ফাউন্ডেশন।
আসন্ন ঈদ সামনে রেখে এ আয়োজনে প্রত্যেক উদ্যোক্তাই তাঁদের নতুন ডিজাইনের সংগ্রহ সাজিয়েছেন। ফলে দেখেশুনে কেনার দারুণ সুযোগ থাকছে এই মেলায়।

সূচনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা
সূচনা অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে অংশগ্রহণকারীরা

এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ডিজাইনার এবং বাংলাদেশ সভাপতি কারুশিল্প পরিষদ চন্দ্র শেখর সাহা, অভিনয়শিল্পী অপি করিম, বাংলাক্রাফটের সাবেক সভাপতি আশরাফুর রহমান ফারুক, হাল ফ্যাশনের কনসালট্যান্ট শেখ সাইফুর রহমান, এফইএবির সিনিয়র সহসভাপতি খালিদ মাহমুদ খান, এফইএবির সভাপতি আজহারুল হক আজাদ, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাজিম সাত্তার ও ফারজানা খান, এসএমই ফাউন্ডেশন হেড অব ট্রেনিং আব্দুস সালাম সরদার, এসএমই ফাউন্ডেশন বোর্ড মেম্বার শাহিদ হোসেন শামীম এবং এফইএবির কর্মকর্তা শাহীন আহম্মেদ, সৌমিক দাস ও কনক আদিত্য।

বিজ্ঞাপন

আজহারুল হক আজাদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে খালিদ মাহমুদ খান বলেন, আয়োজনের মূল আকর্ষণ উদ্যোক্তারা। আমরা এ আয়োজনকে অব্যাহত রাখতে চাই। এসএমই সেক্টরে সৃজনশীল উদ্যোক্তা বাড়ছে। ফলে এই সময়ে এফইএবির এ আয়োজনকে সাধুবাদ জানান আশরাফ রহমান খান; প্রতিষ্ঠিত ব্র্যান্ডগুলো ছোট ব্র্যান্ডগুলোকে সঙ্গে নিয়ে এগিয়ে চলার এই প্রচেষ্টাকে প্রশংসা করেন শেখ সাইফুর রহমান।

ক্রেতারা কিনছেন দেখেশুনে
ক্রেতারা কিনছেন দেখেশুনে

দেশীয় সংস্কৃতিকে আগলে রাখতে দেশীয় উদ্যোগগুলো সাহায্য করছে বলে মনে করেন অপি করিম।

অন্যদিকে চন্দ্রশেখর সাহা বলেন, সবার পণ্যে দেশের প্রতি ভালোবাসা উঠে এসেছে। এ জন্য ক্রেতাদের সচেতনতাই দেশের এই শিল্পকে বাঁচাতে পারে।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘এ অনুষ্ঠান প্রাণবন্ত। সবার উপস্থিতি খুবই আশাজাগানো। এসএমই এই উদ্যোগের সঙ্গে আছে। আশা করছি, সব সময় সব উদ্যোক্তার পাশে থাকব।’

এই মেলা চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। দেশের প্রথিতযশা ও উদীয়মান উদ্যোক্তা ও ব্র্যান্ডের সমন্বিত অংশগ্রহণে এই মেলায় থাকছে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য, নতুনত্ব আর স্বকীয়তার অনন্য মেলবন্ধনের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ।

স্টলে ভিড় ছিল উল্লেখযোগ্য
স্টলে ভিড় ছিল উল্লেখযোগ্য

এখানে ৩৯টি প্রতিষ্ঠানের আসন্ন ঈদের নতুন কালেকশন এই মেলায় একসঙ্গে প্রদর্শিত হচ্ছে, যাতে ক্রেতাদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে এক ছাদের নিচে শপিং করার সুযোগ।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪৬
বিজ্ঞাপন