মিট দা ম্যাঙ্গুন্স
শেয়ার করুন
ফলো করুন

উৎসবে থাকবে আম দিয়ে তৈরি হরেক রকমের মজার মজার সব মুখরোচক খাবার, সঙ্গে ঢাকা রিজেন্সির স্পেশাল বুফে ডিনার। ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্টে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলবে এ উৎসব।  

সিলেক্টেড বেশ কয়েকটি ব্যাংকের কার্ড-হোল্ডার, ফ্যান অফ ঢাকা রিজেন্সির ফ্যান গ্রুপ মেম্বার এবং লয়াল্টি প্রোগ্রাম ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বাররা আম উৎসব ও বুফে ডিনারে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার উপভোগ করতে পারবেন মাত্র ৪৯৯৯ টাকায়।

এ ছাড়া এই আমের উৎসব শুধুমাত্র গ্র্যান্ডিওস রেস্টুরেন্টেই সীমাবদ্ধ নয়, অতিথিরা ঢাকা রিজেন্সির সিগনেচার আউটলেটগুলোতেও (বাবল ফ্লেভার, কম্ফি লাউঞ্জ এবং রুফটপ রেস্টুরেন্ট গ্রিল অন দা স্কাই লাইন) এই আমের উৎসবের আমেজ উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

ঢাকা রিজেন্সির এই আয়োজনে স্পেশাল মেনু হিসেবে থাকছে ‘ম্যাঙ্গো স্টিকি রাইস’। যা একটি ঐতিহ্যবাহী থাই মেনু। এ ছাড়া উল্লেখযোগ্য আইটেম হিসেবে আরও আছে ম্যাঙ্গো চিজ কেক, ম্যাঙ্গো মউজ, ম্যাঙ্গো স্মুদি, রেড ভেলভেট ম্যাঙ্গো কেক এবং আরও অনেক কিছু।

ঢাকা রিজেন্সির গ্র্যান্ডিওস রেস্টুরেন্ট এবং অন্যান্য আউটলেটে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল হোটেল অতিথি এবং সাধারণ জনগণ উভয়ের জন্যই উন্মুক্ত।

ছবি: ঢাকা রিজেন্সি

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ জুন ২০২৪, ১০: ৪৫
বিজ্ঞাপন