
চলছে শরৎকাল। স্বাভাবিকভাবেই এই ঋতুতে আবহাওয়া থাকে একটু ভিন্ন। গরম ও বৃষ্টির প্রকোপটা কমে আসায় অনেকেই বেড়ানোর জন্য বেছে নেন এই সময়কে। ফ্যাশনিস্তারা এসময় তাই নিজের ওয়ারড্রোবকে আরও সমৃদ্ধ করতে চায়। অন্যদিকে কিছুদিন পরই দুর্গাপূজা। শুরু হয়েছে কেনাকাটার ধুম। এই ভাবনাগুলো থেকে সুপরিচিত ফ্যাশন উদ্যোগ আর্টেমিস ১৯ ও ২০ সেপ্টেম্বর সেনপাড়ায় তাদের স্টুডিওতে আয়োজন করছে 'শারদ আয়োজন'।

আর্টেমিসের সঙ্গে মেলায় থাকবে আরও ১০টি অনলাইন ভিত্তিক দেশীয় উদ্যোগ। ব্লক, ডিজিটাল প্রিন্ট, হাতের কাজ ও অন্যান্য মাধ্যমে নকশা করা পোশাক নিয়ে আর্টেমিস ছাড়াও থাকবে সরলা ও আলো। এখানে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিস, কুর্তি, স্কার্ট, টপস, পাঞ্জাবি । আর্টেমিসের বিভিন্ন ধাতব গয়নার সঙ্গে থাকবে দাগের মাটির গয়না।

পার্ল , স্টোন ও মেটালের গয়না নিয়ে থাকবে চিত্রাঙ্গদা। মেলায় হাতে বানানো পুতুল নিয়ে থাকবে মিম্মি। বাচ্চাদের ফ্রক নিয়ে দ্য রানজুনি। আচার নিয়ে এ মেলায় থাকবে আঁচারি। আর বিভিন্ন প্রাকৃতিক তেল নিয়ে থাকবে দীঘল। আর সুপার ফুড পাওয়া যাবে বায়ও নেচুরার পসরায়।
মেলা উপলক্ষে প্রত্যেক উদ্যোগেই থাকবে লোভনীয় অফার। আর এ মেলায় আর্টেমিস দিচ্ছে তাদের সকল পণ্যের উপর ১৫ থেকে ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ অফার।

আর্টেমিসের স্বত্বাধিকারী ও শারদ আয়োজনের আয়োজক ফায়জা আহমেদ বলেন, শরৎ আর পূজা দুটোকে মাথায় রেখেই এই আয়োজন। এছাড়া মেলায় শুধু কেনাবেচাই নয় ক্রেতা বন্ধুদের সঙ্গে দেখা হবে এটাও আমরা চাই।
আর্টেমিস স্টুডিওর ঠিকানা ১৫৯/১, সেনপাড়া, মিরপুর ১০, ঢাকা (মেট্রোরেল ২৬২ নম্বর পিলার থেকে পূর্ব দিকে ৫ মিনিটের দূরত্ব)