নান্দনিক লাইফস্টাইল পণ্য আর ক্র্যাফট ওয়ার্কশপে প্রাণবন্ত ‘আবারও’ মেলা, ঘরোয়া ও ছিমছাম আয়োজনের প্রতি বাড়ছে আগ্রহ
শেয়ার করুন
ফলো করুন

শরৎ চলছে, সামনে পূজা। এরপরই হেমন্ত, তারপর শীতের ধুম। বছরের এই সময়টায় তাই নানা ধরনের মেলা বসে শহরের বিভিন্ন প্রান্তে। এরই মাঝে কাল ২৬ সেপ্টেম্বর শনিবার ছুটির দিনে বসেছিল একদিনের এক ব্যতিক্রমী মেলা।

নান্দনিক সব লাইফস্টাইল পণ্য আর ক্র্যাফট ওয়ার্কশপে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই মেলা
নান্দনিক সব লাইফস্টাইল পণ্য আর ক্র্যাফট ওয়ার্কশপে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই মেলা

আর সেটি হলো ইলোরা কালেক্টিভের ‘আবারও’ মেলার পঞ্চম আসর। নান্দনিক সব লাইফস্টাইল পণ্য আর ক্র্যাফট ওয়ার্কশপে প্রাণবন্ত হয়ে উঠেছিল এই মেলা।

বিজ্ঞাপন

আজকাল দেখা যাচ্ছে, ব্যস্ত সপ্তাহের শেষে এমন ঘরোয়া ছিমছাম আয়োজনের প্রতি আগ্রহ বাড়ছে নগরবাসীর। কোলাহল আর ভীড় এড়িয়ে নিজের মতো করে কিছু কেনাকাটা করা আর আড্ডা দেওয়া গেলে সপ্তাহান্তটা ভালো কাটে।

নিজের মতো করে কিছু কেনাকাটা করা আর আড্ডা দেওয়া গেলে সপ্তাহান্তটা ভালো কাটে
নিজের মতো করে কিছু কেনাকাটা করা আর আড্ডা দেওয়া গেলে সপ্তাহান্তটা ভালো কাটে
সেই সঙ্গে যদি  দারুণ কিছু ক্র্যাফটিং শেখা যায়, তাহলে তো আরও ভালো
সেই সঙ্গে যদি দারুণ কিছু ক্র্যাফটিং শেখা যায়, তাহলে তো আরও ভালো

আর সেই সঙ্গে যদি দারুণ কিছু ক্র্যাফটিং শেখা যায়, তাহলে তো আরও ভালো। আর ঠিক তেমন আয়োজনই দেখা গেল 'আবারও' মেলার এবারের আয়োজনে।

বিজ্ঞাপন

২৬ সেপ্টেম্বর ইন্দিরা রোডের নিরিবিলি অ্যাপার্টমেন্টে হয়েছে এই মেলা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সব ধরনের ক্রেতা ও দর্শনার্থীদের আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছে এই আয়োজন। এমনকী নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও অনেকে এসে ঢুঁ মেরেছেন।

সব ধরনের ক্রেতা ও দর্শনার্থীদের আগমনে মুখর হয়েছে এই আয়োজন
সব ধরনের ক্রেতা ও দর্শনার্থীদের আগমনে মুখর হয়েছে এই আয়োজন
মেলায় অংশ নিয়েছে সুলতানা'স কালেকশনের মতো পোশাকের সৃজনশীল উদ্যোগ
মেলায় অংশ নিয়েছে সুলতানা'স কালেকশনের মতো পোশাকের সৃজনশীল উদ্যোগ
বিভিন্ন স্টলে দেখা গেল থ্রিফট শাড়ি, নতুন শাড়ি ও কাপড়, পেইন্টিং, আর্টওয়ার্ক, হ্যান্ডমেড আচার, ব্যাগ
বিভিন্ন স্টলে দেখা গেল থ্রিফট শাড়ি, নতুন শাড়ি ও কাপড়, পেইন্টিং, আর্টওয়ার্ক, হ্যান্ডমেড আচার, ব্যাগ
ছবি: 'লাভ, মা'-এর ফেসবুক পেইজ

মেলায় অংশ নিয়েছে বিভিন্ন সৃজনশীল উদ্যোগ। বিভিন্ন স্টলে দেখা গেল থ্রিফট শাড়ি, নতুন শাড়ি ও কাপড়, পেইন্টিং, আর্টওয়ার্ক, হ্যান্ডমেড আচার, ব্যাগ, হ্যান্ডমেড জুয়েলারি, রিসাইকেলড কাঠের আসবাব ও ঘরের সৌন্দর্য বাড়ানোর নানা জিনিসপত্র।

লাইফস্টাইলের নানা পণ্য নিয়ে এসেছে ক্লেস্থান, স্বধিতি লাইফস্টাইল, লাভ, মা অফিসিয়াল, স্টুডিও পিগ্রো, এনা কাব্য, জিনিয়াস ফার্ম, সুলতানাস ডায়েরি।

জিপসামের তৈরি দারুণ
সব জিনিস দেখা গেল স্টূডিও প্রিগ্রো-র পসরায়
জিপসামের তৈরি দারুণ সব জিনিস দেখা গেল স্টূডিও প্রিগ্রো-র পসরায়

আরও দেখা গেল শিল্পী সাইমিম মুনতাহা, শিল্পী তানজিম ইনিয়াত ইসলাম, টঙ্গাসহ আরও অনেকে।

টঙ্গার কালেকশনে আছে গ্লাস বিডসের হ্যান্ড মেইড দুল, কাঠের ফ্রেমে ছাপচিত্র, রিকশা পেইন্টিং আর হাতে লেখা সাইনবোর্ড
টঙ্গার কালেকশনে আছে গ্লাস বিডসের হ্যান্ড মেইড দুল, কাঠের ফ্রেমে ছাপচিত্র, রিকশা পেইন্টিং আর হাতে লেখা সাইনবোর্ড

পরিবেশবান্ধব জীবনযাত্রার নানা উপকরণ, সৃজনশীল কাজ ও শিল্পচর্চাকে একই আয়োজনে নিয়ে আসাই এবারের মেলার বিশেষ দিক।

পরিবেশবান্ধব জীবনযাত্রার নানা উপকরণ, সৃজনশীল কাজ ও শিল্পচর্চাকে একই আয়োজনে নিয়ে আসাই এই মেলার বিশেষ দিক
পরিবেশবান্ধব জীবনযাত্রার নানা উপকরণ, সৃজনশীল কাজ ও শিল্পচর্চাকে একই আয়োজনে নিয়ে আসাই এই মেলার বিশেষ দিক

ইলোরা কালেক্টিভের প্রতিষ্ঠাতা সারা ইসলাম জানান, এটি ইলোরা কালেক্টিভের পঞ্চম মেলা। শুরুতে পুরোনো বা থ্রিফটের শাড়ি বিক্রির মাধ্যমে মেলার যাত্রা শুরু হলেও এবার আয়োজনটি করা হচ্ছে কিছুটা ভিন্নভাবে। তাঁর ভাষায়, পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব পালনের পাশাপাশি কিছু আয় করা এবং নিজেদের শখ পূরণের সুযোগ তৈরি করাও এবারের মেলার অন্যতম উদ্দেশ্য।

মেলায় পরিবেশবান্ধব জীবনযাপনের নানা পণ্যের প্রদর্শনী ও বিক্রির পাশাপাশি হয়েছে বিশেষ ক্র্যাফট ওয়ার্কশপ। শিল্পী সারা ইসলাম পরিচালনা করেছেন এই সায়ানোটাইপ প্রিন্টমেকিং কর্মশালা।

সায়ানোটাইপ একটি প্রাচীন আলোকচিত্র মুদ্রণ পদ্ধতি
সায়ানোটাইপ একটি প্রাচীন আলোকচিত্র মুদ্রণ পদ্ধতি
 কর্মশালায় এই পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়েছে
কর্মশালায় এই পদ্ধতি হাতে-কলমে শেখানো হয়েছে

সায়ানোটাইপ একটি প্রাচীন আলোকচিত্র মুদ্রণ পদ্ধতি। এর মাধ্যমে নেগেটিভ ইমেজ বা কোনো বস্তুর প্রতিচ্ছবি গাঢ় নীল বা সায়ান রঙের কাগজ কিংবা কাপড়ে ফুটিয়ে তোলা যায়। কর্মশালায় এই পদ্ধতিই হাতে-কলমে শেখানো হয়েছে। ক্রিয়েটিভ কাজে নিজেকে ডুবিয়ে রাখলে তা আসলেই থেরাপির মতো কাজ করে। সেই সঙ্গে নিরিবিলি আর কোজি পরিবেশে দিনভর আড্ডা, আইডিয়া এক্সচেঞ্জ আর আর্ট অ্যাপ্রসিয়েশনের সু্যোগ পেলে মিস করতে চান না শিল্পমনা নগরবাসী। সে চিত্রটি বেশ স্পষ্টভাবেই দেখা গেল আবারও মেলার আয়োজনে।

ছবি: হাল ফ্যাশন ও 'লাভ,মা'

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১২
বিজ্ঞাপন