ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের ‘বিট দ্য হিট’ আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট অতিথিদের জন্য ‘বিট দ্য হিট’ টাইটেলে একটি ইভেন্ট লঞ্চ করেছে এবং যাঁরা সামার–ফ্রেন্ডলি কোনো গেটওয়ে খুঁজছেন, তাঁদের জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট হতে পারে এ সময়ের অন্যতম গন্তব্য। যেখানে রিফ্রেশিং পানীয় ও বিলাসবহুল রুমগুলোর অভিজ্ঞতা অতিথিদের জন্য হতে পারে অনন্য।

গ্রীষ্মকালীন সময়টুকু আরামদায়ক করতে হোটেলটির রুম প্যাকেজেও রয়েছে বিশেষ ছাড়। ‘রুম উইথ বুফে ব্রেকফাস্ট’, যার প্যাকেজের মূল্য শুরু হয়েছে ৯ হাজার ৫৫৫ টাকা এবং ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্য ৮ হাজার ৫৫৫ টাকা। এ ছাড়া বুফে ডিনার উপভোগ করতে পারেন শহরের অন্যতম আকর্ষণীয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে মাত্র ৪ হাজার ৯৯৯ টাকায়, সঙ্গে থাকছে সিলেক্টেড কার্ডে একটা কিনলে একটা ফ্রি অফার।

বিজ্ঞাপন

গ্রীষ্মের প্রখর দাবদাহ থেকে মুক্তি পেতে ঢাকা রিজেন্সির স্পেশাল মকটেল ও স্বাদ-গন্ধমাখা রসাল জুসগুলো তৃষ্ণা মেটানোর পাশাপাশি দেবে বাড়তি সজীবতা। এ ছাড়া ঢাকা রিজেন্সির সুইমিং প্যাকেজেও রয়েছে বিশেষ অফার।

দুজন ২ হাজার ৯৯৯ টাকায় ও একজন ১ হাজার ৯৯৯ টাকায় সাঁতার কাটার একটি চমৎকার দিন উপভোগ করতে পারেন, সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি কফি বা জুস।

ছবি: ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৪, ১৩: ০০
বিজ্ঞাপন