হাল ফ্যাশনের আয়োজনে উদ্যোক্তাদের  প্রাণবন্ত আড্ডা
শেয়ার করুন
ফলো করুন

চা আর গল্পে জমে ওঠা এই সন্ধ্যায় উদ্যোক্তাদের অনেকেই কথা বলেছেন মন খুলে। জানিয়েছেন  পরিস্থিতি আর তাঁদের জন্য করণীয়। গত তিন মাস কোনো উদ্যোক্তা মেলা বা জমজমাট আয়োজন না থাকায় তাঁরা অনেকটাই হতাশার মধ্যে আছেন। তবে হাল ফ্যাশনের এই উদ্যোগ তাদের মনোবল ফেরাতে সহায়ক হয়েছে বলেও তাঁরা জানিয়েছেন। তাঁদের কাছে এ আমন্ত্রণ অস্থির সময়ের স্বস্তির শামিল।

কোন আনুষ্ঠানিকতা ছিল না এদিন; বরং সবাই তাঁদের মতো করেই কথা বলেছেন, মন খুলে। শুরু বক্তব্য দেন হাল ফ্যাশনের পরামর্শক ও জ্যেষ্ঠ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন হাল ফ্যাশনের সিনিয়র কনটেন্ট ক্রিয়েটর নাদিমা জাহান। হাল ফ্যাশনের সবাই মিলেই এই আয়োজনকে সর্বাঙ্গসুন্দর করে তোলায় সহায়তা করেছেন।

বিজ্ঞাপন

মাত্র তিন বছরের ব্যবধানে ফ্যাশন ও লাইফস্টাইলভিত্তিক এই ওয়েব পোর্টাল উদ্যোক্তাদের আস্থার জায়গা হয়ে উঠেছে বলেই উপস্থিত উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁরা হাল ফ্যাশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে পণ্যের মানোন্নয়ন ও বিপণনকেন্দ্রিক ফলপ্রসূ ওয়ার্কশপ আয়োজনের অনুরোধ করেন।

আয়োজনে উদ্যোক্তাদের সৃজনশীল কাজ এবং নারীদের এ খাত সমৃদ্ধ করার ভূমিকাকে সম্মান জানানো হয়। উদ্যোক্তাদের পাশে থেকে ভ্যাট, ট্যাক্সসহ দাপ্তরিক প্রক্রিয়া সহজতর করা, বিভিন্ন কর্মশালা কিংবা পরামর্শমূলক সেমিনার আয়োজন করে উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, তাঁদের উদ্যোগকে আরও অর্থবহ করে তোলার প্রতিশ্রুতি ছিল হাল ফ্যাশনের পক্ষ থেকে।
হাল ফ্যাশনের পক্ষ থেকে বৈকালিক জলখাবারে আপ্যায়ন করা হয় উদ্যোক্তাদের।
ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ০৮: ২১
বিজ্ঞাপন