আজ শুরু হচ্ছে আর্কা ফ্যাশন উইক
শেয়ার করুন
ফলো করুন

দেশের ফ্যাশন বাণিজ্যকে নতুন পথ দেখানোর লক্ষ্যে আয়োজন করা হচ্ছে এ ফ্যাশন উইক। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দ্বিবার্ষিক এ আয়োজনে ৩৫টি ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনার অংশ নেবেন। বিভিন্ন বয়সের শ্রেণি–পেশার মানুষদের আকর্ষণ করা এর লক্ষ্য। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন। ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে আটটি ফ্যাশন শো কিউ, যাতে অংশগ্রহণ করবে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, ট্যাপারড, মরে, ফ্রম ঢাকা, গুজেল, প্রকৃত জন, আমি, বারকিউ, প্রজেক্ট অমি, টুউইলস, কালারস ঢাকা, কিনো, আর রহমান, অরণ্য ও কাঁঠাল। নতুন সম্ভাবনাময় ডিজাইনাররা থাকবেন, সেই সঙ্গে যাঁরা ইউরোপ ও আমেরিকাভিত্তিক ক্রেতাদের জন্য কাজ করছেন, তেমন ১৫ ডিজাইনারের এবং স্টুডেন্টদের কাজ দেখা যাবে র‍্যাম্পে।

বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আয়োজিত হবে ফ্যাশন শো। আয়োজনে দেশীয় ব্র্যান্ড ও ডিজাইনারদের পোশাক প্রদর্শিত হবে। থাকবে ৫০ উদ্যোক্তার বেশি ছোট-বড় স্টল, যেখানে ওয়েস্টার্ন, ফিউশন, ট্র্যাডিশনাল, সাসটেইনেবল, থ্রিফট, শৈল্পিক পোশাকসহ নানা ধরনের অনুষঙ্গ; থাকবে প্রদর্শন ও বিক্রির জন্য, যার মধ্যে অরণ্য, সেইপ, স্ট্রাইডেস অ্যান্ড কো, বোস্পোরাস, বিস্কুট ফ্যাক্টরি, দৌড়, ট্যাপারড, ইন্সো, এমআইবি, নাইন টু ফাইভ অ্যাটায়ার, ট্রাইবাল ক্রাফট, আলো ট্রিফট শপ, এঙ্কন, ঢাকা ভিন্টেজ, জাইমা হোসেন, এঙ্কন এটেলিয়ার, অয়োময়, টোকাই, শৌখিন, অরিয়াম, ওয়াইল্ড ওভেন, রেট্রো বুমিন, আর রহমান, ফোমো, রেনুবালা, স্ট্রাইডেস কো, সেইপ, রানো, ডাক্কা, আফসানা ফেরদৌস, ট্যাপারড।

বিজ্ঞাপন

মিউজিক্যাল পারফরম্যান্সে প্রথম দিন থাকবে মেঘদল এবং স্মুচেস, দ্বিতীয় দিন জলের গান এবং শেষ দিনে কার্নিভ্যাল এবং ডেডস ইন দ্য পার্ক। এ ছাড়া থাকছে বিশেষ একটি কর্নার, যেখানে আগ্রহীরা যে কেউ নিজেই ডিজাইন করে নিতে পারবেন নিজের পোশাক। কর্নারটির নাম রাখা হয়েছে ডিজাইন ল্যাব। যেখানে রয়েছে সাতটি ভিন্ন ডিজাইন স্টেশন। স্টেশনগুলোয় থাকবে ব্লক, প্যাচওয়ার্ক, স্ক্রিন প্রিন্টিং, হ্যান্ড প্রিন্ট ও এপ্লিকে। যে কেউ হাতে–কলমে কাজ করার সুযোগ পাবেন এখানে। অর্থাৎ যে কেউ প্রদর্শনী থেকে পণ্য কিনে নিজের মতো ডিজাইন করতে পারবেন।


দর্শনার্থীদের জন্য বাড়তি পাওনা হিসেবে থাকবে নানা ধরনের খাবারের আয়োজন। মোট ১০ উদ্যোক্তার মুখরোচক খাবারের প্রদর্শন ও বিক্রয় করা হবে এখানে। আর্ট গ্যালারিতেও থাকবে নানা ধরনের শিল্পকর্ম। থাকবে অ্যানালগ থেকে ডিজিটাল বিবর্তনের প্রদর্শন, যার কিউরেশনের দায়িত্বে থাকবে সেহেজাদ চৌধুরী এবং আদ্রিতা মাহিন খান। রাশিম সাবাব, তীর্থ, আদ্রিতা মাহিন খান, আবরার সাদমান অর্ণব, আবির খালিদ, ইহফায রেদোয়ান, ইমরান হাসান, সাকিব তন্ময় এবং দুজন শব্দশিল্পী দামীর খান এবং সিয়ামসহ ১০ শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হবে।

বিজ্ঞাপন

আর্কা ফ্যাশন উইক এডব্লিউ ২৩ আয়োজনটিতে গোল্ড পার্টনার হিসেবে থাকছে প্রথম আলো ডটকম, উঠাহ গ্রুপ, বিজিএমইএ, প্যারামাউন্ট টেক্সটাইল এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে হাল ফ্যাশন, প্রাইম ব্যাংক, ভাই ভাই প্রোডাকশন, ব্লিটজ, আইস টু ডে, গালা মেকওভার স্টুডিও অ্যান্ড সেলুন বাই নভিন আহমেদ, আলোকি, বাইলা এবং প্যাটার্ন পার্টনার কেইভ, কেফ এবং কোণা।

সিলভার স্পনসর হিসেবে থাকছে ইওইওসো বাংলাদেশ, ইভেন্টের রেজিস্ট্রেশন চলছে tickets.arkafw.com–এর মাধ্যমে। প্রবেশমূল্য ১০০ টাকা। বিস্তারিত রয়েছে আর্কা ফেসবুক পেজে: www.Facebook.com/arkafashionweek
ইনস্টাগ্রাম @arkafashionweek এবং ওয়েবসাইটে

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩, ০৬: ০১
বিজ্ঞাপন