প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশীদশে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়
শেয়ার করুন
ফলো করুন

দেশীয় ফ্যাশন, ঐতিহ্য ও কারুশিল্পকে এক ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে যাত্রা শুরু করে ফ্যাশন ও লাইফস্টাইল প্ল্যাটফর্ম দেশীদশ। দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ফ্যাশন ব্র্যান্ডের এই যৌথ উদ্যোগ দীর্ঘদিন ধরে দেশীয় নকশা, তাঁতশিল্প ও সৃজনশীল ফ্যাশনচর্চাকে আরও বিস্তৃত পরিসরে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে। স্থানীয় তাঁতি, কারুশিল্পী ও ডিজাইনারদের সৃজনশীলতাকে সামনে আনার পাশাপাশি দেশীয় ফ্যাশনের ধারাবাহিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশীদশ।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার ক্রেতাদের জন্য বিশেষ মূল্যছাড়ের আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। ৩১ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত দেশীদশের আওতাভুক্ত সব ব্র্যান্ডের নির্বাচিত পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা।

বর্তমানে নিপুণ, কে ক্রাফট, অঞ্জন’স, রঙ বাংলাদেশ, বাংলার মেলা, সাদাকালো, বিবিআনা, দেশাল, নগরদোলা ও সৃষ্টি—এ দেশীয় ফ্যাশন ব্র্যান্ডগুলোর সমন্বয়ে পরিচালিত হচ্ছে দেশীদশ। নিজস্ব নকশা, দেশীয় তাঁত, হস্তশিল্প ও সমকালীন ফ্যাশনভাবনার মেলবন্ধনে প্রতিটি ব্র্যান্ডই গড়ে তুলেছে নিজস্ব স্বকীয়তা। সেই বৈচিত্র্যময় সংগ্রহই এক ছাদের নিচে ক্রেতাদের সামনে তুলে ধরছে দেশীদশ।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ আয়োজনে নারী, পুরুষ ও শিশুদের পোশাকের পাশাপাশি শাড়ি, পাঞ্জাবি, থ্রি–পিস, কুর্তি, টপস, টি–শার্ট, ফতুয়া ও ফ্যাশন অ্যাকসেসরিজসহ বিভিন্ন ধরনের পণ্যে থাকছে আকর্ষণীয় মূল্যছাড়। দৈনন্দিন ব্যবহার থেকে শুরু করে উৎসবের সাজ—সব ধরনের প্রয়োজনের জন্যই পছন্দের পোশাক ও অনুষঙ্গ বেছে নেওয়ার সুযোগ পাবেন ক্রেতারা।

দেশীদশ কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি উদ্‌যাপন নয়; এটি দেশীয় ফ্যাশনের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি উপলক্ষ। দেশীদশের প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ মূল্যছাড় অফারটি পাওয়া যাবে দেশীদশের তিনটি আউটলেটে—বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স (লেভেল–৪, ব্লক–বি), পান্থপথ, ঢাকা; আফমি প্লাজা (৫ম তলা), বায়েজিদ বোস্তামী রোড, পাঁচলাইশ, চট্টগ্রাম এবং বীর বিক্রম ইয়ামিন কমপ্লেক্স, কুমারপাড়া, সিলেটে।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন, মূল্যছাড় ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন দেশীদশের অফিশিয়াল ফেসবুক পেজে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ১১: ০৪
বিজ্ঞাপন