গরমে স্বস্তির ঠিকানা হতে পারে ঢাকা রিজেন্সির বিট দা হিট ক্যাম্পেইন
শেয়ার করুন
ফলো করুন

গ্রীষ্মের ছুটিকে আরও উপভোগ্য করে তুলতে ঢাকা রিজেন্সি নিয়ে এসেছে আকর্ষণীয় স্টেকেশন প্যাকেজ। মাত্র ১০,৫৫৫ টাকায় অতিথিরা উপভোগ করতে পারবেন আরামদায়ক রুমে থাকা এবং ব্যুফে ব্রেকফাস্ট। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনদের সঙ্গে শহরের ভেতরেই ছোট্ট এক আরামদায়ক ছুটি কাটানোর জন্য এটি হতে পারে দারুণ একটি সুযোগ।

শুধু তাই নয়, প্রতি শুক্রবার ও শনিবার থাকছে বিশেষ “ডাইভ অ্যান্ড ডাইন” ফ্যামিলি প্যাকেজ। মাত্র ৩,০০০ টাকায় ২ জন প্রাপ্তবয়স্ক ও ২ জন শিশু উপভোগ করতে পারবেন সকালের ব্যুফে ব্রেকফাস্ট এবং সুইমিং পুলে রিফ্রেশিং সময় কাটানোর সুযোগ। গরমের সকালে পানিতে কিছুটা সময় কাটিয়ে দিন শুরু করার অভিজ্ঞতা নিঃসন্দেহে এনে দেবে অন্যরকম প্রশান্তি।

যারা গ্রীষ্মে নতুন কিছু শেখার পরিকল্পনা করছেন, তাদের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। সুইমিং কোর্সে থাকছে ২৫ শতাংশ ছাড়, যা নতুনদের জন্য যেমন উপকারী, তেমনি দক্ষতা বাড়াতেও হতে পারে ভালো একটি সুযোগ। পাশাপাশি শরীরের যত্ন ও সুস্থতার কথা ভেবে ফিজিওথেরাপি সার্ভিসেও রাখা হয়েছে ২৫ শতাংশ ডিসকাউন্ট।

বিজ্ঞাপন

গরমের দিনে বাড়তি সতেজতা আনতে হোটেলের কালিনারি টিম তৈরি করেছে নানা ধরনের স্পেশাল সামার ড্রিংকস। রঙিন, ঠান্ডা ও ফ্রেশ এই পানীয়গুলো শুধু তৃষ্ণাই মেটাবে না, গ্রীষ্মের ক্লান্তিও দূর করবে সহজেই।

এই পুরো আয়োজনটিই সাজানো হয়েছে এমনভাবে, যেন ব্যস্ত শহুরে জীবনের মাঝেও মানুষ কিছুটা সময় নিজের জন্য রাখতে পারেন। আর তাই পরিবার নিয়ে ছোট্ট একটি উইকেন্ড গেটওয়ে কিংবা বন্ধুদের সঙ্গে রিফ্রেশিং আড্ডার জন্য রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট হতে পারে এই গরমের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

ছবি: রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ মে ২০২৬, ১১: ৪৯
বিজ্ঞাপন