ঐতিহ্য আর নতুন প্রজন্মের আধুনিক সৃজনশীলতার সমন্বয়ে কাল শুরু হচ্ছে 'আর্কা বৈশাখ ১৪৩৩'
শেয়ার করুন
ফলো করুন

পয়লা বৈশাখ আমাদের সর্বজনীন জাতীয় উৎসব। এবার বর্ষবরণকে ঘিরে অভূতপূর্ব উচ্ছাস ও অগুণতি আয়োজন হচ্ছে দেশজুড়ে। ঢাকার বৈশাখী উদযাপনে নতুন মাত্রা আনতে বাঙালি ঐতিহ্য ও নতুন প্রজন্মের আধুনিক সৃজনশীলতার সমন্বয়ে আগামীকাল ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তির দিনে আর্কা কালেকটিভস-এর আয়োজনে শুরু হচ্ছে আর্কা বৈশাখ ১৪৩৩।

আর্কা কালেকটিভস-এর আয়োজনে শুরু হচ্ছে  আর্কা বৈশাখ ১৪৩৩
আর্কা কালেকটিভস-এর আয়োজনে শুরু হচ্ছে আর্কা বৈশাখ ১৪৩৩

রাজধানীর গুলশানের হ্যাপেনিং প্লেস আলোকি সেন্টারে এই উৎসব চলবে পয়লা বৈশাখ অর্থাৎ ১৪ এপ্রিলেও। প্রথম দিন বেলা ২টায় শুরু হবে; আর দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে মুখর থাকবে আলোকির প্রাঙ্গণ।

ঐতিহ্য ও নতুন প্রজন্মের আধুনিক সৃজনশীলতার সমন্বয়ে  নানা আয়োজনে মুখর থাকবে আলোকির প্রাঙ্গণ।
ঐতিহ্য ও নতুন প্রজন্মের আধুনিক সৃজনশীলতার সমন্বয়ে নানা আয়োজনে মুখর থাকবে আলোকির প্রাঙ্গণ।
বৈশাখের আয়োজনে বৈচিত্র্য মিলবে আর্কা বৈশাখ ১৪৩৩-এ
বৈশাখের আয়োজনে বৈচিত্র্য মিলবে আর্কা বৈশাখ ১৪৩৩-এ

বৈশাখের আয়োজনে বৈচিত্র্য খুঁজি আমরা সবাই। সেদিক থেকে একেবারেই হতাশ করবে না আর্কা বৈশাখ ১৪৩৩। মেলা, খেলাঘর, ভোজনালয়, কালেকটিভ মঞ্চ—এই চারটি জোনে আয়োজিত হবে আর্কা বৈশাখ। আলোকির মূল হলের নিচতলায় বসবে মেলা, অর্থাৎ মার্কেটপ্লেস।

দোতলায় থাকছে দারুণ সব মুখরোচক দেশি-বিদেশি খাবার ও পানীয় নিয়ে জমজমাট ভোজনালয়
দোতলায় থাকছে দারুণ সব মুখরোচক দেশি-বিদেশি খাবার ও পানীয় নিয়ে জমজমাট ভোজনালয়

দোতলায় থাকছে দারুণ সব মুখরোচক দেশি-বিদেশি খাবার ও পানীয় নিয়ে জমজমাট ভোজনালয়।এ তালিকায় থাকছে কোনা কফি, জুস এন ব্লুজ, মৃদুল’স কিচেন, মাটির হাঁড়ি, ইজাকায়া, দ্য হিমালায়ান মোমো, ব্রো’স, বৈশাখী বাইটস, শর্মা দামাস্কো।

বিজ্ঞাপন

গ্রিনহাউজের আয়োজনটি নিয়েই সবাই সবচেয়ে বেশি উন্মুখ হয়ে আছে। সেখানে থাকছে খেলাঘর। এখানে বিভিন্ন ধরনের মজার অ্যাক্টিভিটি চলবে পুরো সময় জুড়ে। আসলে এই খেলাঘর একটি ইন্টারঅ্যাকটিভ স্পেস, যা ঐতিহ্যবাহী গ্রামীণ বৈশাখী মেলার আবহে সাজানো হবে। দেশীয় বোর্ড গেম, বায়োস্কোপ, ফেস পেইন্টিং, পুতুলনাচ, বেণি করাসহ নানা বিনোদনমূলক আয়োজন থাকছে। সব বয়সের দর্শনার্থীরা অংশ নিতে পারবেন এখানে। বাইরের প্রাঙ্গণে কালেকটিভ মঞ্চ তৈরি করা হয়েছে। যেখানে কাল ও পরশু দিনভর চলবে নাচ-গানের বর্ণাঢ্য আয়োজন।

গ্রিন হাউজে থাকবে খেলাঘর
গ্রিন হাউজে থাকবে খেলাঘর
দুই দিন ধরেই থাকছে ঐতিহ্যবাহী নাচ-গানের আসর
দুই দিন ধরেই থাকছে ঐতিহ্যবাহী নাচ-গানের আসর

ধারাবাহিকভাবে চলবে বাউলগান, রবীন্দ্রসংগীত, ক্ল্যাসিক্যাল সংগীত ও নৃত্য; পাশাপাশি বিভিন্ন লাইভ পারফরম্যান্স তো থাকছেই। কার্নিভ্যাল, শিবু, ফিরোজ জংসহ বিভিন্ন শিল্পীর লাইভ পারফরম্যান্স মাতিয়ে রাখবে এই মেলা। থাকছে নাগরদোলাও। আয়োজকদের মতে, ‘আর্কা বৈশাখ ১৪৩৩’ শুধু একটি উৎসব নয়, বরং বাংলাদেশের সংস্কৃতি, সৃজনশীলতা ও তরুণ প্রজন্মের শক্তিকে একত্র করার একটি প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন

মার্কেটপ্লেস নিয়ে দু'কথা না বললেই নয়। দেশীয় নানা ব্র্যান্ড, ফ্যাশন উদ্যোগ, ডিজাইনার, কারুশিল্পী ও এই প্রজন্মের সৃজনশীল ইনডিপেনডেন্ট ক্রিয়েটররা একত্র হবেন এখানে। পোশাক, হ্যান্ডক্রাফটেড অ্যাকসেসরিজ, লাইফস্টাইল, বিউটি, পারসোনাল কেয়ার পণ্য এই সবকিছু পাবেন এক ছাদের নিচে। বাংলাদেশি নকশার ঐতিহ্য ও সমকালীন রূপকে একসঙ্গে তুলে ধরা হচ্ছে এই মেলায়।

দেশীয় নানা ব্র্যান্ড, ফ্যাশন উদ্যোগ, ডিজাইনার, কারুশিল্পী ও এই প্রজন্মের সৃজনশীল ইনডিপেনডেন্ট ক্রিয়েটররা একত্র হবেন মার্কেটপ্লেসে
দেশীয় নানা ব্র্যান্ড, ফ্যাশন উদ্যোগ, ডিজাইনার, কারুশিল্পী ও এই প্রজন্মের সৃজনশীল ইনডিপেনডেন্ট ক্রিয়েটররা একত্র হবেন মার্কেটপ্লেসে

এই পুরো আয়োজনে অংশীদার হিসেবে রয়েছে প্রাইম নাও, সার্কেল, আমি ঢাকা ও আর্কা স্টুডিও। সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার মিলনে আর্কা বৈশাখ ১৪৩৩ ঢাকাবাসীর জন্য এক ভিন্নধর্মী ও বহুমাত্রিক নববর্ষ উদযাপনের আবহ তৈরি করছে।

ছবি: আর্কা কালেক্টিভ

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১৮: ১৭
বিজ্ঞাপন