উৎসবের আমেজে সারিনা ঢাকায় বার্ষিক ক্রিসমাস কেক–মিক্সিং
শেয়ার করুন
ফলো করুন

শুকনো ফল, বাদাম আর নানা মসলার সুবাসে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। হোটেলের জেনারেল ম্যানেজার ও হেড অব অপারেশনসের সঙ্গে অতিথিরাও যোগ দেন কেক তৈরির প্রাথমিক প্রস্তুতিতে। সবাই মিলে মেশান বিভিন্ন ধরনের বাদাম, শুকনো ফল ও ক্রিসমাস কেকের ঐতিহ্যবাহী উপকরণ। হাসি-আড্ডা আর উৎসবের আমেজে কেটে যায় আনন্দমুখর সময়।

অনুষ্ঠানটি নিয়ে হোটেল সারিনা ঢাকার জেনারেল ম্যানেজার বলেন, ‘কেক–মিক্সিং আমাদের অন্যতম আনন্দের ঐতিহ্য। এই আয়োজনের মধ্য দিয়ে একতা, উদযাপন ও আনন্দ ভাগ করে নেওয়ার চেতনা প্রকাশ পায়, যা উৎসবের মূল সৌন্দর্য।’

হেড অব অপারেশনস বলেন, করপোরেট পার্টনার ও নিয়মিত অতিথিদের সঙ্গে এমন আয়োজনের আনন্দই আলাদা। এ ধরনের অনুষ্ঠান পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার পাশাপাশি সারিনার আন্তরিক আতিথেয়তার পরিচয় তুলে ধরে।

বিজ্ঞাপন

অতিথিদের কাছ থেকেও মিলেছে ইতিবাচক সাড়া। তাঁদের মতে, হোটেল সারিনার আতিথেয়তায় ঘরের মতো স্বস্তি ও আপন করে নেওয়ার অনুভূতি রয়েছে। উৎসবের সাজ, মনোমুগ্ধকর পরিবেশ এবং সবার আন্তরিক অংশগ্রহণ আয়োজনটিকে করে তুলেছে স্মরণীয়।

অনুষ্ঠানে মেশানো শুকনো ফল ও অন্যান্য উপকরণ সংরক্ষণ করে রাখা হবে। পরে সেগুলো দিয়েই তৈরি হবে হোটেল সারিনা ঢাকার বিশেষ ক্রিসমাস কেক। ডিসেম্বর মাসজুড়ে অতিথিদের পরিবেশন করা হবে এই কেক।

বনানীর কেন্দ্রস্থলে অবস্থিত হোটেল সারিনা ঢাকা দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি অতিথিদের আতিথেয়তা দিয়ে আসছে। ব্যবসায়িক ভ্রমণ, পারিবারিক আয়োজন কিংবা অবকাশযাপন—বিভিন্ন প্রয়োজনে অতিথিদের কাছে হোটেলটি পরিচিত একটি ঠিকানা।

বার্ষিক ক্রিসমাস কেক–মিক্সিংয়ের মতো আয়োজনের মধ্য দিয়ে সেই আতিথেয়তার পাশাপাশি উৎসবের আনন্দও ভাগ করে নেয় হোটেলটি।

ছবি: হোটেল সারিনা ঢাকা

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩: ২২
বিজ্ঞাপন