
তেজগাঁওয়ের আলোকিতে আয়োজন করা হয় রাহিমোটোর কিউরেটেড কারস ২০২৬। এখানে একসঙ্গে দেখা মিলল ক্লাসিক, এক্সোটিক, হাই ভ্যালু, ইভি, লাক্সারিয়াস থেকে শুরু করে দেশের গাড়িপ্রেমীদের পছন্দের নানা গাড়ি। কোথাও পুরোনো দিনের নকশা, কোথাও আবার আধুনিক প্রযুক্তির ঝলক। প্রতিটি গাড়িই যেন বলেছে নিজের আলাদা এক গল্প। দুই দিনব্যাপী এই আয়োজন শুধু গাড়ি দেখার সুযোগই করে দেয়নি। বরং দেশের গাড়ি প্রেমীদের একসঙ্গে নিয়ে আসছে এক ছাদের নিচে। আয়োজনটি চলে ১১ ও ১২ সেপ্টেম্বর।
ছবি: আনাস আব্দুল্লাহ










