সংগীত কিংবদন্তিদের স্মরণে মুভিএস-এর মিউজিক থিমে অভিনব ভার্চুয়াল রান
শেয়ার করুন
ফলো করুন

প্রিয় কোনো গান কখনো ক্লান্ত পা-কে আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সংগীত ও শরীরচর্চার এই পরিচিত সম্পর্ককেই এবার নতুন অভিজ্ঞতায় রূপ দিতে যাচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম মুভিএস।

বিজ্ঞাপন

‘মুভিএস উইথ মেলোডি: হোয়্যার মোশন মিটস মিউজিক’ আয়োজনের মাধ্যমে সংগীতের কিংবদন্তিদের জন্মদিন উপলক্ষে তাঁদের স্মরণ করা হবে। পছন্দের শিল্পীর গান শুনতে শুনতে দৌড়ানো, সাইকেল চালানো কিংবা স্কেটিংয়ের মাধ্যমে সংগীতের স্মৃতি ও শরীরচর্চাকে একসঙ্গে উদযাপন করতে পারবেন অংশগ্রহণকারীরা।

বিশেষ এই আয়োজনের অংশ হিসেবে ১৬ আগস্ট আইয়ুব বাচ্চু ও ম্যাডোনা, আগামী ২৯ আগস্ট মাইকেল জ্যাকসন, ৫ সেপ্টেম্বর ফ্রেডি মার্কারি, ২৮ সেপ্টেম্বর লতা মঙ্গেশকর, ২ অক্টোবর জেমস এবং ৯ অক্টোবর জন লেননকে স্মরণ করা হবে।

বিজ্ঞাপন

প্রিয় কোনো গান কখনো ক্লান্ত পা-কে আরও কিছুটা পথ এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। সংগীত ও শরীরচর্চার এই পরিচিত সম্পর্ককেই এবার নতুন অভিজ্ঞতায় রূপ দিতে যাচ্ছে বাংলাদেশের ভার্চুয়াল ইভেন্ট প্ল্যাটফর্ম মুভিএস। তাদের ধারণায় ভার্চুয়াল ইভেন্ট শুধু নির্দিষ্ট দূরত্ব পূরণের প্রতিযোগিতা নয়। বরং নিজের স্বাস্থ্য ও শরীরচর্চার জন্য নিজের মতো করে এগিয়ে যাওয়ার একটি সুযোগ। এবারের আয়োজনে সাধারণ অংশগ্রহণকারীরা ৯ থেকে ৯৯ কিলোমিটারের যেকোনো দূরত্ব এক থেকে ছয়টি ধাপে সম্পন্ন করতে পারবেন। ১৩ বছরের কম বয়সীদের জন্য থাকছে ১ থেকে ৯ কিলোমিটারের বিশেষ বিভাগ।

দৌড়ের পাশাপাশি সাইকেল চালানো ও স্কেটিংয়েও অংশ নেওয়া যাবে। নির্দিষ্ট স্থান বা সময়ের বাধ্যবাধকতা না থাকায় অংশগ্রহণকারীরা নিজেদের সুবিধামতো জায়গা ও সময়ে চ্যালেঞ্জটি সম্পন্ন করতে পারবেন। তাঁদের কার্যক্রম রেকর্ড করা যাবে স্ট্রাভা অ্যাপের মাধ্যমে এবং পরে সেই তথ্য জমা দিতে হবে। মুভিএসের পক্ষ থেকে জানানো হয়, ঢাকার বেশির ভাগ সরাসরি দৌড় নির্দিষ্ট জায়গায় এবং খুব ভোরে শুরু হয়।অনেকের জন্য এত সকালে দূরের কোনো স্থানে যাতায়াত করা সহজ নয়। তাই জায়গা, সময় কিংবা যাতায়াতের সীমাবদ্ধতার কারণে কেউ যেন নিজের জন্য দৌড়ানোর সুযোগ থেকে বাদ না পড়েন, সেই ভাবনা থেকেই ভার্চুয়াল আয়োজনের পরিকল্পনা।

এটি কোনো প্রতিযোগিতা নয়। অন্য কারও চেয়ে দ্রুত দৌড়ানো এখানে মূল বিষয় নয়। প্রত্যেকে নিজের সময়, শরীর ও সক্ষমতা অনুযায়ী নিজের চ্যালেঞ্জ শেষ করবেন। শেষ পর্যন্ত নিজের স্বাস্থ্যের জন্য কিছু করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

‘মুভিএস উইথ মেলোডি’ শুধু ভার্চুয়াল চ্যালেঞ্জের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। কয়েক সপ্তাহ ধরে নিজেদের মতো করে দূরত্ব সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের একসঙ্গে উদ্যাপনের সুযোগ দিতে ২৪ অক্টোবর আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠান যার আরেক নাম রেভ পার্টি। সেখানে থাকবে লাইভ মিউজিক, কফি, মেডেল ডিস্ট্রিবিউশন এবং ফটোসেশনের আয়োজন। ভার্চুয়াল হলেও অভিজ্ঞতাটি যেন মানুষের মধ্যে দূরত্ব তৈরি না করে, প্রযুক্তির মাধ্যমে সবাইকে একটি কমিউনিটির অংশ করে তোলে, সেটিই মুভিএসের লক্ষ্য।

এই আয়োজনের মাধ্যমে কেউ ঢাকার রাস্তায়, কেউ পার্কে, কেউ নিজের এলাকার পথে, আবার কেউ ভ্রমণের সময় নিজের চ্যালেঞ্জ সম্পন্ন করতে পারবেন। স্থান আলাদা হলেও লক্ষ্য থাকবে এক, সংগীতের সঙ্গে চলা এবং নিজের জন্য এগিয়ে যাওয়া।

মুভিএসের প্রতিটি আয়োজনেই থিমেটিক মেডেল একটি গুরুত্বপূর্ণ অংশ। এবারের আয়োজনে থাকছে ৩১৫ গ্রাম ওজনের একটি বিশেষ পদক। পদকটির প্রস্থ ২০৬ মিলিমিটার এবং পুরুত্ব ৪ মিলিমিটার। এর সঙ্গে অংশগ্রহণকারীরা পাবেন পারফরম্যান্স হেডব্যান্ড, ফিজিক্যাল ও ডিজিটাল রেস বিব এবং ব্যক্তিগত ই-সার্টিফিকেট। ।

মুভিএসের প্রতিষ্ঠাতার কাছে পদক শুধু একটি পুরস্কার নয়, বরং একটি স্মৃতি। প্রতিটি পদকের নকশায় তিনি কোনো না কোনো গল্প কিংবা ব্যক্তিগত স্মৃতিকে যুক্ত করার চেষ্টা করা হয়। কখনো গিটারের নকশায় রিকশাচিত্র, আবার কখনো শৈশবের স্মৃতি থেকে এসেছে পদকের ভাবনা। এরই একটি উদাহরণ ছিল ‘ব্যাক টু চাইল্ডহুড’ আয়োজনের নব্বইয়ের দশকের জনপ্রিয় হাতখেলার যন্ত্রের আদলে তৈরি পদক।

নতুন এই আয়োজনটি মুভিএসের জন্য হঠাৎ তৈরি হওয়া কোনো ধারণা নয়। এর আগে প্রতিষ্ঠানটি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কয়েকটি ভার্চুয়াল আয়োজন করেছে। প্রতিটি আয়োজনেই ভার্চুয়াল দৌড়কে আলাদা একটি গল্পের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। মুভিএসের প্রথম দিকের আয়োজন ছিল ‘রান উইথ ফ্রেন্ডস’। ১০ কিলোমিটারের এই ভার্চুয়াল দৌড়ের মাধ্যমে দৌড়কে বন্ধু ও কমিউনিটির অংশগ্রহণের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়।

এরপর আসে ‘রান অ্যান্ড রাইড দ্য ওয়ার্ল্ড’, যা বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আয়োজন করা হয়েছিল। মুভিএসের নিজস্ব আর্কাইভ অনুযায়ী, এটি ছিল তাদের দ্বিতীয় আয়োজন। এই আয়োজনে প্রথমবার ভার্চুয়াল ইভেন্টের সঙ্গে দৌড়ের নম্বরপত্র যুক্ত করা হয়। পদক, নম্বরপত্র, সনদ ও দ্রুত সরবরাহের সমন্বয়ে ভার্চুয়াল আয়োজনকে একটি পূর্ণাঙ্গ দৌড়ের অভিজ্ঞতায় রূপ দেওয়ার চেষ্টা করা হয়।

তৃতীয় আয়োজন ‘ব্যাক টু চাইল্ডহুড: লেভেল আপ ইয়োর মেমোরিজ’-এ শরীরচর্চার সঙ্গে যুক্ত হয় নব্বইয়ের দশকের স্মৃতি। সীমিত সংস্করণের মেডেল, সীমিত সংস্করণের মেডেল, ফিজিক্যাল বিব, ই-বিব, ব্যক্তিগত ই-সার্টিফিকেট এবং নব্বইয়ের দশকের খেলনা যুক্ত করা হয়েছিল পুরস্কার প্যাকেজে। মুভিএসের আয়োজনগুলোর দিকে তাকালে তাই একটি ধারাবাহিক পরিবর্তন দেখা যায়। প্রথমে বন্ধুত্ব, এরপর ভ্রমণ, তারপর শৈশবের স্মৃতি। আর এবার সেই গল্পের কেন্দ্রে এসেছে সংগীত।

নারীদের নেতৃত্বে ফিটনেসের নতুন ভাবনা

মুভিএসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এটি নারীদের নেতৃত্বে গড়ে ওঠা একটি উদ্যোগ। তাই সময়, যাতায়াত, নিরাপত্তা কিংবা দৈনন্দিন জীবনের বাস্তব সীমাবদ্ধতাকেও গুরুত্ব দেওয়া হয় আয়োজনের পরিকল্পনায়।

মুভিএসের প্রতিষ্ঠাতার কাছে দৌড় অন্যকে হারানোর বিষয় নয়, বরং নিজের সক্ষমতাকে আবিষ্কার করার একটি পথ। তিনি বলেন, এমন একটি জায়গা তৈরি করতে চান, যেখানে শরীরচর্চা শুরু করার আগে কাউকে ভাবতে হবে না, ‘আমি পারব তো?’ কে কত দ্রুত দৌড়াচ্ছেন কিংবা অন্য কেউ কতটা এগিয়ে, সেটি এখানে মূল বিষয় নয়। নিজের জন্য একটু একটিভ থাকা এবং নিজের গতিতে নিজের শেষ গন্তব্যে পৌঁছানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

মুভিএসের গল্প তাই শুধু দৌড়ের গল্প নয়। এটি নিজের জন্য শুরু করার, নিজের সীমা আবিষ্কার করার এবং সেই যাত্রাকে স্মরণীয় করে রাখার গল্প। ‘মুভিএস উইথ মেলোডি’ সেই যাত্রায় যোগ করছে সংগীতের আবেগ। কেউ আইয়ুব বাচ্চুর গান শুনে দৌড়াবেন, কেউ মাইকেল জ্যাকসনের সুরে পা মেলাবেন, কেউ লতা মঙ্গেশকর কিংবা জেমসের গানে খুঁজে নেবেন নিজের স্মৃতি। এভাবেই সংগীত, শরীরচর্চা ও ব্যক্তিগত স্মৃতিকে এক জায়গায় নিয়ে আসতে চায় মুভিএস।যারা এখনো দৌড় শুরু করেননি, তাঁরাও নিজেদের সুবিধামতো, নিজের গতিতে এই যাত্রার অংশ হতে পারেন। কারণ এখানে লক্ষ্য অন্য কাউকে হারানো নয়। লক্ষ্য হলো নিজের জন্য শুরু করা।
আয়োজনের নিবন্ধন, অংশগ্রহণের নিয়ম ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে মুভিএসের ওয়েবসাইটে।

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১৭: ১৪
বিজ্ঞাপন