শতাধিক সৃজনশীল উদ্যোক্তার অংশগ্রহণে শুরু আইডিএলসি পূর্ণতা উৎসব ft আড্ডা চলে
শেয়ার করুন
ফলো করুন

আজ ২ অক্টোবর থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ৩ অক্টোবর পর্যন্ত। দুই দিনের উৎসবে দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন ফ্যাশন, হোম ডেকোর, গয়না, খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্যাটাগরির দেশীয় উদ্যোগের পণ্য ও সৃজনশীল কাজ। পাশাপাশি থাকছে আড্ডা, আলাপচারিতা ও বিনোদনের নানা আয়োজন।

পণ্য দেখছেন ক্রেতা
পণ্য দেখছেন ক্রেতা

‘আড্ডা চলে’র আগের আয়োজনগুলোর ধারাবাহিকতায় এবারের আয়োজনের মূল আকর্ষণও উদ্যোক্তা ও ক্রেতার সরাসরি সংযোগ। এখানে পণ্য কেনাবেচার পাশাপাশি উদ্যোক্তাদের গল্প, সৃজনশীলতা ও কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

বিজ্ঞাপন

আয়োজকদের ভাষ্য, ‘আড্ডা চলে’ শুধু একটি মার্কেটপ্লেস নয়<bha>;</bha> এটি একটি পূর্ণাঙ্গ লাইফস্টাইল অভিজ্ঞতা। পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের কাজ দেখার এবং তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সমাগম আশাব্যঞ্জক
সমাগম আশাব্যঞ্জক

এবারের আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে রয়েছে দেশের পূর্ণাঙ্গ ফ্যাশন ও লাইফস্টাইল ওয়েবপোর্টাল হাল ফ্যাশন। পার্টনার হিসেবে রয়েছে IDLC Finance PLC। দেশীয় উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়ে সৃজনশীল অর্থনীতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই অংশীদারত্ব বলে জানিয়েছে আয়োজকরা।

বিজ্ঞাপন

‘IDLC পূর্ণতা উৎসব ft আড্ডা চলে’ চলতি বছরের জানুয়ারিতে প্রথমবার আয়োজিত হয়। সেই আয়োজনের সাফল্যের পর এবার দ্বিতীয়বারের মতো আরও বড় পরিসরে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।

গয়না দেখছেন ক্রেতা
গয়না দেখছেন ক্রেতা

আয়োজকদের প্রত্যাশা, দুই দিনের এই আয়োজন আলোকিকে নগরবাসীর জন্য একটি প্রাণবন্ত লাইফস্টাইল ডেস্টিনেশনে পরিণত করবে।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯: ০৯
বিজ্ঞাপন